প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় IO-কে সরানোর নির্দেশ, DIG-কে দায়িত্ব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তদন্তকারী অফিসারকে সরিয়ে তাঁর জায়গায় ডিআইজিকে দায়িত্ব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার নির্দেশ। তদন্ত দেখবেন DIG। এমনকী সিবিআই অফিসার সোমনাথ বিশ্বাস এই মামলার তদন্তে আর কোনও কাজ করতে পারবেন না। এমনকী কোনও ফাইল তিনি স্পর্শ করতে পারবেন না বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তদন্তকারী অফিসারকে সরালেন বিচারপতি

তদন্তকারী অফিসারকে সরালেন বিচারপতি

ফের সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তদন্তকারী আধিকারীককে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তৈরি করে হাজিরা দিতে বলেছিলেন। কিন্তু তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাস সেই রিপোর্ট নিয়ে আসেননি। তারপরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে।

ফাইল ছুতে পারবেন না

ফাইল ছুতে পারবেন না

সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে সোমনাথ বিশ্বাসকে শুধু সরিয়েই দেওয়া হয়নি বিচারপতি পর্যবেক্ষণে বলেছেন কোনও পাইল তিনি স্পর্শ করতে পারবেন না। এমনকী তদন্তে কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না। দুপুর ২টোর সময়ে নতুন তদন্তকারী অফিসারকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও সিবিআইউয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এরকম কড়া নির্দেশ তিনি দেননি।

দায়িত্বে ডিআইজি

দায়িত্বে ডিআইজি

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের অফিসারকে সরিয়ে নেওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছে ডিআইজিকে। এমনকী ডিআইজির নির্দেশেই সব কাজ করে বলে জানিয়েছেন তিনি। এই প্রথম এই সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে সরিয়ে এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এর আগে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিট গঠন করা হয়েছে তা নিয়ে।

অসন্তুষ্ট বিচারপতি

অসন্তুষ্ট বিচারপতি

সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তুষ্ট বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি রিপোর্টে বেশ কিছু প্রশ্নের জবাব চেয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তা আদালতে সময় মতো জমা দেয়নি সিবিআই। সিবিআইয়ের আইনজীবী এই নিয়ে আদালতের কাছে মঙ্গলবার সময় চেয়েছিলেন। এক সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। তারপরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও সিবিআইয়ের একাধিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+