হাইকোর্টের পুজো নির্দেশিকা কতটা মানা হল, হলফনামা দিয়ে জানাবে ডিজি, নবান্নে জরুরি বৈঠক
হাইকোর্টের পুজো নির্দেশিকা কতটা মানা হল, হলফনামা দিয়ে জানাবে ডিজি, নবান্নে জরুরি বৈঠক
করোনা সংক্রমণের কারণে রাজ্যের পুজো মণ্ডপগুলিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কোনও দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবে না। হাইকোর্টেরর এই নির্দেশ কতটা মানা হল তা হলফ নামা দিয়ে জানাবেন রাজ্য পুলিসের ডিজি। পুরো তথ্য খতিয়ে দেখে লক্ষ্মীপুজোর পর রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্ট

ডিজিকে নির্দেশ
করোনা কালে দুর্গাপুজো নিয়ে ঐতিহাসিক রায় গিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায় পুজোর সময় কতটা মানা হয়েছে তা হলফ নামাদিয়ে জানাবে রাজ্য পুলিসের ডিজি। লক্ষ্মীপুজোর পর সেই হলফনামা খতিয়ে দেখে সিদ্ধান্ত দানাবে কলকাতা হাইকোর্টের বেঞ্চ। কড়া পর্যবেক্ষণে কলকাতা পুজো কমিটি গুলিকে রাখতে হবে বলে নির্দেশ গিয়েছেন বিচারপতিরা।

পুজো রায়
দুর্গাপুজো নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের সব পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েেছ। কোনও মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারবে না। বড় পুজো গুলির ক্ষেত্রে ১০ মিটার ব্যারিকেড করে বাফার জোন রাখতে হবে। অন্যদিকে ছোট পুজো গুলির ক্ষেত্রে ৫ মিটার ব্যারিকেড করে বাফার জোন তৈরি করতে হবে। বাইরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দর্শনার্থীদের সচেতন করতে হবে।

এবার পুজো ভার্চুয়াল
মণ্ডপে প্রবেশ করা যাবে না ভার্চুয়াল পুজো দেখতে হবে রাজ্যবাসীকে। ক্লাব কর্তাদের ১৫ থেকে ২৫ জনের তালিকা তৈরি করতে বলা হয়েছে। কেবল মাত্র সেই তালিকায় থাকা লোকেরাই মণ্ডপের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। তার বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

নবান্নে জরুরি বৈঠক
কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর পরেই নবান্নে জরুরি বৈঠক শুরু হয়। সেই বৈঠকে প্রতিমা বিসর্জন থেকে পুজো করা সব ক্ষেত্রেই কী হবে পরবর্তী পদক্ষেপ এই নিয়ে জরুরি বৈঠক বসেছে। হাইকোর্টের রায়ের পর কার্যত একটু অস্বস্তিতেই পড়েছে রাজ্য সরকার। কারণ মামলায় রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছিল।












Click it and Unblock the Notifications