রক্ষাকবচের মামলার রায়দান স্থগিত, গরুপাচার মামলায় নতুন করে চাপে অনুব্রত মণ্ডল
রক্ষাকবচের মামলার রায়দান স্থগিত, গরুপাচার মামলায় নতুন করে চাপে অনুব্রত মণ্ডল
গরুপারাচ কাণ্ডের মামলায় চাপ বাড়ল আনুব্রত মণ্ডলের। রক্ষাকবচের মামলায় শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত। বারবার সিবিআই হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন উঠেছিল। গতকালও হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। পর পর চারবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল।

রায়দান স্থগিত
গরুপাচার কাণ্ডের সিবিআই তদন্তের জেরার জন্য কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার ছিল মামলার শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্ধারিত সময়ে শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে। কাজেই আবার দুশ্চিন্তা বাড়ল অনুব্রত মণ্ডলের। কারণ তিনি আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন তাঁকে জেরার নামে ডেেক গ্রেফতার করতে পারে সিবিআই।

পর পর হাজিরা এড়াচ্ছেন অনুব্রত
গরু পাচার কাণ্ডের তদন্তে পরপর হাজিরা এড়িয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। পর পর চারবার তাঁকে নোটিস পাঠিয়েছে িসবিআই। গতকাল অর্থাৎ ১৫ মার্চ সিবিআই হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু তিনি আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে জানিয়ে দেন আদালতে তাঁর রক্ষা কবচের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি হাজিরা দেবন না। তার সঙ্গে নিজের শারীরিক অসুস্থাকেও কারণ হিসেবে দেখিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

আদালতে কী জানিয়েছেন অনুব্রতর আইনজীবী
আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী অভিযোগ করেছেন, তাঁর মক্কেল দোষী না হওয়ার পরেও বারবার তাঁকে নোটিস পাঠিয়ে হেনস্থা করছে সিবিআই। গরুপাচার মামলায় তাঁকে সাক্ষী করা হয়েছে তাহলেও কেন তাঁকে ২০০ কিলোমিটার দূরে হাজিরা দেওয়ার জন্য বারবার নোিটস পাঠাচ্ছে সিবিআই। কারণ অনুব্রত মণ্ডল যে অসুস্থ সেটা তাঁরা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় থেকে সংবাদ মাধ্যম সর্বত্র তাঁর অসু্স্থতার খবর প্রকাশ্যে থাকে। যতবার নোটিস দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে ততবার কারণ দেখানো হয়েছে অনুপস্থিতির। আদালতে এমনই ব্যাখ্যা দিয়েছে

সিবিআইয়ের পাল্টা দাবি
সিবিআইয়ের পক্ষের আইনজীবী পাল্টা আদালতে জানিয়েছে, যে অসুস্থতার কারণ অনুব্রত মণ্ডল দেখাচ্ছেন, সেই অসুস্থতা নিয়েই তিনি কলকাতায় সভা করেছেন। তিনি চিকিৎসার জন্য এসএসকেএমে আসতে পারছেন আর হাসপাতাল থেকে মাত্র ৩০০ মিটার দূরে নিজাম প্যালেসে হািজরা দিতে পারছেন না। আদালতে তার কারণ জানানোর দাবি জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। আসলে হাজিরা এড়াতেই তিনি অসুস্থতার অজুহাত দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications