মুকুল রায় খুনের মামলায় অভিযুক্ত! গ্রেফতারিতে পুলিশকে নিষেধাজ্ঞা আদালতের

খুনের মামলায় অভিযুক্ত মুকুল রায় আপাতত স্বস্তি পেলেন আদালতের রায়ে। সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, তাঁকে ২৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করতে পারবে না পুলিশ।

খুনের মামলায় অভিযুক্ত মুকুল রায় আপাতত স্বস্তি পেলেন আদালতের রায়ে। সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, তাঁকে ২৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করতে পারবে না পুলিশ। ফের এই মামলার শুনানি হবে ১৬ এপ্রিল। পঞ্চায়েত ভোটের আগে বারাকপুর আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হওয়ায় মুকুল রায় স্বস্তিতে প্রচার চালাতে পারবেন।

মুকুল রায় খুনের মামলায় অভিযুক্ত! গ্রেফতারিতে পুলিশকে নিষেধাজ্ঞা আদালতের

বীজপুরের কংগ্রেস নেতা মৃণালকান্তি সিংহরায়ের রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর বোন সোনালিদেবী বারাকপুর আদালতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করেন। এরপরই এই মামলায় অবিলম্বে এফআইআর করে তদন্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ দেয় আদালত। বীজপুর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৪, ৩২৫ ও ১২০বি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।

এরপরই গ্রেফতারি এড়াতে মুকুল রায় আগাম জামিনের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল এদিন। এদিন মুকুল রায়ের পক্ষে আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এক মামলা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতেই মুকুল রায়কে ফাঁসাতে তৃণমূলের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন মুকুল রায়ের আইনজীবী।

উভয়পক্ষের সওয়াল-জবাবের পর নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। মুকুল রায়কে ২৩ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত জানায় এই মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল। ওইদিনই মুকুল রায়ের আগাম জামিনের ফের শুনানি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+