শর্তসাপেক্ষে বৃত্তিমূলক শিক্ষকদের অবস্থান-বিক্ষোভের অনুমতি হাইকোর্টের
শর্তসাপেক্ষে বৃত্তিমূলক শিক্ষকদের লাগাতার ১৫দিন অবস্থান-বিক্ষোভে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজারহাটের কারিগরি ভবন থেকে ১৫০ মিটার দূরে অবস্থানে বসার জন্য শুক্রবার অনুমতি দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাথায় রাখতে হবে যাতে কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। যাতে এই অবস্থানের কারণে সাধারণ মানুষকে কোনও অসুবিধায় না পড়তে হয়।

এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস ও রবি শঙ্কর চট্টোপাধ্যায় আদালতে জানান, বেতনক্রম বৃদ্ধি সহ একাধিক দাবিতে অবস্থান-বিক্ষোভে বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বৃত্তিমূলক শিক্ষকরা। কিন্তু পুলিশ তাদের অনুমতি না দেওয়া তারা আদালতের দ্বারস্থ হন।
তাদের বক্তব্যের বিরোধিতা করে রাজ্যের তরফে জানানো হয়, সেখানে লাগাতার অবস্থান বিক্ষোভের অনুমতি দিতে পারবে না পুলিশ। কারণ বিক্ষোভকারীদের সঙ্গে বহু মেয়ে থাকবে, তাদের নিরাপত্তার বিষয়টিও পুলিশকে দেখতে হবে। যা সম্ভব নয়। পুলিশ প্রশাসন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিতে পারে। কিন্তু রাত কাটাতে দেওয়াটা সম্ভব নয়। যদি দিনে তারা কর্মসূচি করতে চায় তাতে রাজ্যের আপত্তি নেই।
এই প্রসঙ্গে মামলাকারীর আইনজীবীরা জানান, তারা বৃহত্তর কর্মসূচির আয়োজন করছেন। সে কারণে একদিনের কর্মসূচির করা তাদের পক্ষে সম্ভব নয়। দূর দুরান্ত থেকে বহু শিক্ষক সেখানে জমায়েত হবেন। এক দিনের কর্মসূচি হলে সেটা লাভজনক হবে না।












Click it and Unblock the Notifications