ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জিজ্ঞাসা হাইকোর্টের
ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জিজ্ঞাসা হাইকোর্টের
রাজ্য সরকারের ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জানতে চাইল হাইকোর্ট। রাজধানী হাইজ্যাক ঘটনায় ছত্রধরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে হাইকোর্টে মামলা করে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযোগ নিম্ন আদালতে এই সংক্রান্ত মামলায় বারবার ডাকা সত্ত্বেও ছত্রধর আসেনি। এবিষয়ে হস্তক্ষেপ দাবি নিয়ে এন আইএ হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে।

এদিন মামলার শুনানিতে ছত্রধর মাহাত আইনজীবীর দাবি করেন ছত্রধর ইউএপিএ ধারায় অভিযুক্ত হলেও তাকে হাইকোর্ট জামিন দিয়েছে। তাহলে ফের কেন গ্রেফতার করার প্রয়োজন রয়েছে? পাশাপাশি তিনি তদন্তের জন্য সব ধরনের সহযোগিতা করবেন।
ডিভিশন বেঞ্চ জানতে চায় রাষ্ট্রদোহিতা ধারাগুলিকি রাজ্য লাগু করেছে? সংস্থার আইনজীবী জানান এগুলো এনআইএ লাগু করেছে। বিচারপতি এরপর রাজ্য সরকারের এই কেসের বিষয়ে বক্তব্য একসপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেন। এনআইএকে এই মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ছত্রধরের জামিন মামলায় রাজ্য জামিনের বিশেষ বিরোধিতা করেনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications