বিচারক নিয়োগ নিয়ে টালবাহানা, বিচারবিভাগীয় সচিবকে তলব হাইকোর্টে
বিচারক নিয়োগ নিয়ে টালবাহানা, বিচারবিভাগীয় সচিবকে তলব হাইকোর্টে
রাজ্যের বিভিন্ন আদালতে বিচারকের শূন্য পদ পূরণে রাজ্যের টালবাহানার অভিযোগ। বিচার বিভাগের সচিবকে তলব করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারবিভাগীয় সচিব সিদ্ধার্থ রায়চৌধুরী আদালতে হাজির হন। হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায় জানান, বিচার বিভাগের তরফ থেকে একটি হলফনামা এদিন আদালতে পেশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্ট ১৬ জন বিচারকের নাম সুপারিশ করেছে তাদের মধ্যে ১০ জনের নিয়োগে রাজ্যের কোন আপত্তি নেই। কিন্তু বাকি ছয়জনের নিয়োগে রাজ্যের আপত্তি রয়েছে।
শাশ্বত বাবু আরো জানান, বিচারক নিয়োগ সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্ট ও রাজ্যের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিচারক নিয়োগ হওয়া ভালো।












Click it and Unblock the Notifications