কলকাতা হাইকোর্টের মামলার লাইভ শুনানি ইউটিউবে
কলকাতা হাইকোর্টের মামলার লাইভ শুনানি ইউটিউবে
রাজ্যে প্রথম কোনও মামলার শুনানি ইউটিউবে লাইভ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চে আবেদন খারিজের পর এই নির্দেশ দেওয়া হয়েছে। যা অবশ্যই একটি নজির হয়ে থাকল।

ঘটনা হল, এক পার্সি মহিলা অন্য ধর্মের পুরুষকে বিয়ে করেন। এই কারণে ওই দম্পতির ছেলে-মেয়েকে ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ। ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়ার দাবিতে এই মামলা করা হয়। পরবর্তীকালে এই মামলাতে অংশীদার হয় পার্সি অ্যাসোসিয়েশন। তারা দেশের পার্সি সম্প্রদায়ের কথা ভেবে এই মামলার শুনানি লাইভ সম্প্রচারের জন্য সিঙ্গল বেঞ্চে আবেদন করে। সিঙ্গল বেঞ্চ মামলা খারিজ করলে মামলাকারী ডিভিশন বেঞ্চে আবেদন করেন।
এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চ মূল মামলাটি ইউটিউব লাইভ করার অনুমতি দিল। তবে খরচ মামলাকারীদেরই দিতে হবে বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications