দক্ষিণ দমদম পুরসভার নির্বাচনী প্রার্থী সংরক্ষণের তালিকা বাতিল
দক্ষিণ দমদম পুরসভার নির্বাচনী প্রার্থী সংরক্ষণের তালিকা বাতিল
পুরভোটের আগেই দক্ষিণ দমদম পুরসভার নির্বাচনী প্রার্থী সংরক্ষণের তালিকা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা এই সংরক্ষণের তালিকা বাতিলের পাশাপাশি, পৌর আইন মেনে রাজ্য নির্বাচন কমিশনকে নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ দেন।

এদিন মামলাকারী দক্ষিন দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ দে'র আইনজীবী অনিন্দ্য লাহিড়ী ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, ১৯৯৪ এর পৌর আইনে বলা হয়েছে নির্বাচনের প্রার্থী সংরক্ষণের কথা। তারই ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডে মহিলা, পুরুষ, ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থী সংরক্ষণ হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে পৌর আইন না মেনেই প্রার্থী সংরক্ষণ করা হয়েছে। তা বাতিল করে আইন মেনে নতুন করে করা হোক সংরক্ষণ তালিকা হোক।
আইনজীবীদের দাবি, পৌর আইন অনুযায়ী প্রার্থী সংরক্ষণ করার নিয়ম থাকলেও প্রত্যেক বছরই একই সংরক্ষণের নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে তাই করা হয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ করা হয়নি। ২০১৫ সালে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত ছিল। এবছরও তাই। ফলে তার মক্কেল পুর ভোটে প্রার্থী হতে ইচ্ছুক হলেও হতে পারছে না। পুরো আইন অনুযায়ী কোন ওয়ার্ডের দুবার একই সংরক্ষিত আসন হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে এবারেও তা হয়েছে। যা পৌর আইন বিরোধী।
তবে মামলাকারী আইনজীবিদের বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের কৌশলী অতিরিক্ত এডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার ও রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী নয়নচাঁদ বিহানি। তাদের বক্তব্য, এবারও পৌর আইন মোতাবেকই এই আসন সংরক্ষণ করা হয়েছে। মামলাকারীদের বক্তব্য অযৌক্তিক ও ভিত্তিহীন।












Click it and Unblock the Notifications