ছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণ কীভাবে, গাইডলাইন জানতে চাইল হাইকোর্ট
ছটপুজোয় ভিড় নিয়ন্ত্রণ কীভাবে, গাইডলাইন জানতে চাইল হাইকোর্ট
করোনা পরিস্থিতিতে ছটপুজো উপলক্ষে রাজ্যের সমস্ত ঘাটগুলোতে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, রাজ্যকে তার সুনির্দিষ্ট গাইডলাইন জানাতে চার দিন সময় দিল কলকাতা হাইকোর্ট।

করোনা সংক্রমনের আশঙ্কা প্রকাশ করে আগামী উৎসবের দিন গুলোতে বিধি-নিষেধ জারির আর্জি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে আদালতে তাদের সিদ্ধান্তের কথা জানাবে রাজ্য।
এদিন বিধিনিষেধ নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারী অজয় কুমারের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, ছট পুজোর ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জলাশয়ের ঘাটে বিশেষ বিধি নিষেধ আরোপ করুক আদালত। করনা ভাইরাসে বায়ুদূষণ হলে করোনা আক্রান্তদের ক্ষেত্রে তা ভয়ঙ্কর বলে যেমন দাবি করছেন চিকিৎসকরা, তেমন ছট পুজোর ক্ষেত্রেও রাজ্যের জলাশয় এর ঘাট গুলিতে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়। যা সংক্রমণের অন্যতম মাথা ব্যথার কারণ। এই জমায়েত রুখতে করোনা স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে ব্যবস্থা নিক আদালত।
তার আবেদনের প্রেক্ষিতে এদিন রাজ্যের কৌঁসুলিদের বক্তব্য, করোনার স্বাস্থ্য সুরক্ষা বিধি যথাযথভাবে মানতে এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে যথেষ্ট বদ্ধপরিকর রাজ্য পুলিশ প্রশাসন। গঙ্গা সহ রাজ্যের অন্যান্য নদী ও জলাশয়ের খাট গুলিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এদিন রাজ্যের কৌঁসুলিরা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সুনির্দিষ্টভাবে তা জানাননি। তার পরিপ্রেক্ষিতেই আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে ভিড় নিয়ন্ত্রণে রাজ্যের কি ব্যবস্থা তা জানাতে হবে হাইকোর্টে।
এদিন ছট পুজো প্রসঙ্গে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চে জানিয়েছে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছটপুজো। অন্যান্য জলাশয় এর ক্ষেত্রেও ভিড় ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।
প্রসঙ্গত, রবীন্দ্র সরোবরে ছট পূজো সংক্রান্ত একটি মামলার বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। যার কারণে এবছর অনিশ্চয়তার মুখে রবীন্দ্র সরোবরের ছট পুজো। ছট পুজো নিয়ে জাতীয় পরিবেশ আদালতের জারি করা নির্দেশিকা ঠিকমত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (সিএমডি)কেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধের নির্দেশিকা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত। পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলায় পুজোর আবেদন চেয়ে এবং পরিবেশ আদালতের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা সিএমডিএ। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে আগামী 16 নভেম্বর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications