করোনায় তথ্য গোপনের অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

করোনায় তথ্য গোপনের অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

করোনার সংক্রমণ নিয়ে রাজ্যের তথ্য গোপন ও অসচেতনতার অভিযোগে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার এবং এজিসি বোস থানার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের অনলাইন মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই নির্দেশ দেন।

করোনায় তথ্য গোপনের অভিযোগ, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর দাবি, করােনাভাইরাসের প্রকোপে রাজ্যে কত জন মারা গিয়েছেন এবং কতজন আক্রান্ত হয়েছে, তার সঠিক তথ্য প্রকাশ হওয়া প্রয়ােজন। কিন্তু রাজ্য সরকারি তথ্য চেপে যাচ্ছে একটি সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।

করােনাভাইরাস সংক্রমণে কারও মৃত্যু হলে তাঁর অন্ত্যেষ্টির ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা রয়েছে, তা ও ঠিক মতাে মানা হচ্ছে না বলে অভিযােগ করেন তিনি।

তার দাবি, রাতের অন্ধকারেই মৃত্যু শংসাপত্র ছাড়াই হাওড়ার এজিসি বোস থানা এলাকায় কয়েকদিন আগে গভীর রাতে মৃতদেহ কবর দেওয়া হয়। গ্রামবাসীরা বাধা দিতে গেলে পুলিশ দিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়।

এছাড়াও রাজ্যের মধ্যে অত্যন্ত ঘন জনবহুল এলাকা হাওড়া। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে হাওড়া জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যাও রয়েছে প্রচুর। যাদের পক্ষে মাস্ক ও হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার কেন সম্ভব নয়। তাদের কাছে সরকারি বা বেসরকারি ত্রাণ যথেষ্ঠ পরিমাণে পৌছচ্ছে না। করোনা মোকাবিলায় বস্তি এলাকায় যথাযথভাবে পরিচ্ছন্ন রাখা হচ্ছে না, করােনা প্রচার ঠিকমতো হচ্ছে না।
তার বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+