মেট্রোর বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে সায় দিল কলকাতা হাইকোর্ট
মেট্রোর বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে সায় দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বৌবাজারের কাছে থাকা মেট্রোর টানেল বোরিং মেশিন ৫ মিটার এগোনোর অনুমতি দেয়।
মেট্রোর বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে সায় দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বৌবাজারের কাছে থাকা মেট্রোর টানেল বোরিং মেশিন ৫ মিটার এগোনোর অনুমতি দেয়। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে র আরও নির্দেশ সম্পূর্ণ হলে আবার রিপোর্ট দিতে হবে আদালতে। পাশাপাশি মেট্রোর রুট বদলের কোনো পরিকল্পনা বা প্রয়োজনীয়তা আছে কিনা তার বিস্তারিত রিপোর্ট দেবে মেট্রো।

উল্লেখ্য, শুক্রবার কেএমআরসিএল তরফে ৪ বিশেষজ্ঞের এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে জানান হয়, মেট্রোর কাজে ব্যবহৃত দুটি টানেল বোরিং মেশিন (টিবিএম) ওই স্থান থেকে ৫ মিটার এগিয়ে নিয়ে গেলে বাসিন্দাদের কোন ক্ষতি হবে না। বিশেষজ্ঞদের পরামর্শে যা যা ব্যাবস্থা নেওয়া প্রয়োজন কেএমআরসিএল সমস্ত রকম ব্যাবস্থা নিতে প্রস্তুত।
রিপোর্টে আরও উল্লেখ রয়েছে, এসপ্লানেড থেকে শিয়ালদার দিকে যাওয়ার পথে নির্মল চন্দ্র স্ট্রিটের কাছে একটি বাঁকে ১ সেপ্টেম্বর থেকে কাজ বন্ধ আছে। এই কাজ যদি ১০ সপ্তাহ বন্ধ থাকে তাহলে এই মেশিনটির অকেজো হয় যাবে। তাই মেশিনটি রক্ষণা বেক্ষণের জন্য ওই বাকেঁর মুখ থেকে ৫ মিটার এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ মতোই ওই মেশিনটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। শুধুমাত্র মেশিনটির সুরক্ষা জন্য।
রিপোর্টে আরও জানানো হয়, এই চার জন বিশেষজ্ঞের মধ্যে দু'জন বিদেশী বিশেষজ্ঞ রয়েছেন। আদালত এব্যাপারে তাদের অনুমতি দিলে মেশিনটি রক্ষা পাবে।
তবে এদিন মামলাকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানান হয়, যে রিপোর্ট কেএমআরসিএল এর পক্ষ থেকে দেওয়া হয়েছে তা জনগণের সুরক্ষার ক্ষেত্রে কতটা নিশ্চিত তা যাচাই করতে আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। এজন্য আদালতের কাছে সময় চান মামলাকারির আইনজীবীরা। ডিভিশন বেঞ্চ আগামী সোমবার মামলা র শুনানির জন্য দিন ধার্য করে।












Click it and Unblock the Notifications