কলকাতায় সবচেয়ে বেশি নিরাপদ মেয়েরা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে নিন্দুকদের মুখে কুলুপ

কলকাতায় সবচেয়ে বেশি নিরাপদ মেয়েরা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে নিন্দুকদের মুখে কুলুপ

নারী সুরক্ষায় শীর্ষে কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সেই তথ্যই দিয়েছে। অর্থাৎ মোদী সরকারের রিপোর্টই কলকাতাকে নারী সুরক্ষায় সেরার তকমা দিয়েছ। এবার কী বলবে বিজেপি। ২০২১ সালের তথ্যের ভিত্তিতেই সেই রিপার্ট দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। একুশেই বিধানসভা ভোটের আগে এবং পড়ে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিল বিজেপি। একাধিক জায়গায় বিক্ষোভ অবরোধ করে উত্তাল করেছিলেন তাঁরা রাজ্য। সেই নিন্দুকরা এবার কী বলবেন?

নারী সুরক্ষায় দেশে শীর্ষে কলকাতা

নারী সুরক্ষায় দেশে শীর্ষে কলকাতা

রাত ১১টাতেও কাজ সেরে িনরাপদেই বাড়ি ফেরেন কলকাতা শহরের মেয়েরা। ট্রেনে-বাসে দৌড় ঝাঁপ করে তাঁরা বাড়ি ফেরেন িনরাপদেই যেটা হয়তো আর পাঁচটা মেট্রো সিটির মেয়েরা ভাবতে পারে না। বিশেষ করে রাজধানী দিল্লি তো নয়ই। যেখানে সুশান রক্ষার রয়েছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সেই মোদী সরকারের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে ধর্ষণের সংখ্যার বিচারে কলকাতা প্রশংসা পাওয়ার মত। ২০২১ সালে মাত্র ১১টি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে শহরে। অর্থাৎ ১৯টি মেট্রো সিটির মধ্যে কলকাতায় সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের চেষ্টার মামলাও নেই শহরে

ধর্ষণের চেষ্টার মামলাও নেই শহরে

কলকাতা শুরু ধর্ষণের সংখ্যাই কম নয়। শহরে ধর্ষণের চেষ্টার অভিযোগও পাওয়া যায়নি গত ১ বছরে। অর্থাৎ যাঁরা এতদিন ধরে শহরে এবং বঙ্গে নারী সুরক্ষার অভাব, নারী সুরক্ষা বিপন্ন বলে বিক্ষোভ গলা চড়িয়েছেন। তাঁদের গালে এক প্রকার সপাটে চড় কষিয়েছে এনসিআরবির এই রিপোর্ট। ধর্ষণের চেষ্টার কোনও অভিযোগ গত এক বছরে কলকাতা শহরে নেই। আর ধর্ষণের সংখ্যা মাত্র ১১। তবে গোটা রাজ্যের বিচার করলে আরও বেশ কিছু ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গে ১১২৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

শীর্ষে রাজধানী দিল্লি

শীর্ষে রাজধানী দিল্লি

ধর্ষণের নিরিখে শীর্ষে রাজধানী দিল্লি। ১৯টি মেট্রো সিটির মধ্যে রাজধানী দিল্লিতে ধর্ষণের সংখ্যা সর্বাধিক। গত ১বছরে শুধু মাত্র দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ১২২৬টি। নির্ভয়া কাণ্ডের পর থেকেই প্রশ্নের মুখে পড়েছিল দিল্লির নারী সুরক্ষা। রাজধানীর সুশাসন বজায় রাখার দায়িত্ব রয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরে। সরকার কেজরিওয়ালের হলেও পুিলশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। দিল্লির পরেই আবার রয়েছে কংগ্রেস শাসিত রাজস্থান। েসখানকার রাজধানী জয়পুরে গত এক বছরে ৫০২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার পরেই রয়েছে বাণিজ্য নগরী মুম্বই। সেখানে গত এক বছরে ৩৬৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত ১ বছরে কমেছে ধর্ষণ

গত ১ বছরে কমেছে ধর্ষণ

এদিকে কলকাতার রিপোর্ট যা বলছে তাতে ২০১৯ সালের তুলনায় ২০২০ এবং ২০২১ সালে শহরে ধর্ষণের ঘটনা কমেছে। ২০১৯ সালে ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল কলকাতায়। ২০২০-২০২১ সালে সংখ্যাটা ১১-তে নেমে এসেছে। দক্ষিণের রাজ্য গুলির থেকেও কম সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটেছে শহর কলকাতায়। বিজেপি শাসিত রাজ্যগুিলতে ধর্ষণের ঘটনা সর্বাধিক। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশেও তালিকার সামনের দিকেই রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+