শহরের নতুন আকর্ষণ হতে চলেছে 'কলকাতা গেট', পয়লা বৈশাখের আগেই হবে উদ্বোধন

নিউটাউনে শহরের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে 'কলকাতা গেট'। পয়লা বৈশাখের আগেই তা উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে।

নিউটাউনে শহরের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে 'কলকাতা গেট'। পয়লা বৈশাখের আগেই তা উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে। পূর্ব ভারতে এমন গেট আর নেই বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।

শহরের নতুন আকর্ষণ হতে চলেছে 'কলকাতা গেট'

এই মুহূর্তে জোরকদমে এটি তৈরির কাজ চলছে। ২০১৭ সালের ৬ মার্চ এই গেটের কাজ শুরু হয়। দর্শকদের উপরে উঠে চারিদিক দেখার সুযোগ থাকছে। অনেক মানুষ উপরে উঠবেন ধরে নিয়েই গেটের সুরক্ষা ও নিরাপত্তার কথা বিশেষ করে মাথায় রাখা হচ্ছে।

এই গেটটির উচ্চতা হতে চলেছে ৫৫ মিটার। গেটটি তৈরি করতে ৭০ টন স্টিল প্রয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। নিচ থেকে লিফটে চেপে দর্শকরা উপরে উঠতে পারবেন। উপরে গ্যালারি রয়েছে।

কলকাতার নানা ঐতিহ্যকে গ্যালারিতে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে রেস্তরাঁ ও ক্যাফেটেরিয়ার ব্যবস্থা। উপরে উঠে জলযোগও করা যাবে চুটিয়ে।

কলকাতা গেটের বাইরে বিশ্ববাংলার লোগো থাকবে। বিমানবন্দর থেকে কলকাতাগামী যাত্রীদের স্বাগত জানাতে এই গেট বানানো হয়েছে। এটি তৈরিতে খরচ পড়ছে আনুমানিক ২৫ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+