সাউথ সিটি মলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন

শহরে ফের বড়সড় আগুন। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের ফুডকোর্টে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন। দমকলের সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও।

কলকাতা, ৪ ডিসেম্বর : শহরে ফের বড়সড় আগুন। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের ফুডকোর্টে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন। দমকলের সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

আগুন লাগার সময়, সাউথসিটি মলের সিনেমা হলে শো চলছিল। ফায়ার অ্য়ালার্ম বেজে উঠতেই শো বন্ধ করে দর্শকদের বের করে আনা হয়। মলের কর্মীদেরও বের করে আনা হয়।

সাউথ সিটি মলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন

সকাল সোয়া নটা নাগাদ ফুডকোর্টে আগুন লাগে। তখনও ফুডকোর্টের কাউন্টারও সেভাবে খোলেনি ফলে প্রায় জনশূন্য ছিল ফুড কোর্ট। তাই বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগুন আতঙ্কে সাউথ সিটি আবাসনে হুড়োহুড়ি পরে যায়। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে পৌছয়। স্কাই ল্যাডার ব্যবহার করা হয়েছে। মলের ভিতরে কেউ আটকে নেই। মলের ভিতরে ধোঁয়ায় ভরে গিয়েছে।

আপাতত সাউথ সিটির সামনের রাস্তায় যানচলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যাবে বলেই মনে করে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+