মিলেনিয়াম পার্কের পাশেই কলকাতা আই, প্রকল্প পরিকল্পনায় নেমে পড়ল কলকাতা পুরসভা
‘লন্ডন আই’-এর আদলে ‘কলকাতা আই’-এর প্রকল্প পরিকল্পনায় নেমে পড়ল কলকাতা পুরসভা। মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এই কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : 'লন্ডন আই'-এর আদলে 'কলকাতা আই'-এর প্রকল্প পরিকল্পনায় নেমে পড়ল কলকাতা পুরসভা। কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় সম্প্রতি নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠকের পর এই কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, লন্ডন আইয়ের আদলে মিলেনিয়াম পার্কের পাশে কলকাতা আই তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেএমডিএ-র থেকে সেই দায়িত্ব নিয়ে কলকাতা পুরসভাকে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পুরসভার হাতে দায়িত্ব আসার পর নির্মাণকারী সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মহানাগরিক। তাদের দ্রুত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে।

এই সংস্থাই আগে কলকাতা আই তৈরির জন্য কাজ করছিল। জানা গিয়েছে, চীনা প্রযুক্তিতে তৈরি করা হবে কলকাতা আই। মিলেনিয়াম পার্কের পাশে যে জমিতে এই প্রকল্প হওয়ার কথা, সেটি বন্দরের। বন্দরও ওই জমি দিতে রাজি হয়েছে। কলকাতা আই তৈরি করতে খরচ পড়বে ৩০০ কোটি টাকা। এর এক-তৃতীয়াংশ খরচ বহন করবে রাজ্য সরকার। বিস্তারিত রিপোর্ট জমা পড়ার পরই পরবর্তী কাজে হাত দেওয়া হবে।
২০১১-তে বাংলার ক্ষমতায় আসার পরই কলকাতার সৌন্দর্যায়ণ ও তিলোত্তমাকে লন্ডন সদৃশ্য করার পরিকল্পনায় কলকাতা আইয়ের ভাবনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মাণ সংস্থারর তরফে জানানো হয়েছে ১২০ মিটার উঁচু এই সুবিশাল ঘূর্ণমান চাকা স্থাপিত হবে গঙ্গাপাড়ের মিলেনিয়াম পার্কে। কলকাতা আইয়ে ৩৬টি শীতাতপনিয়ন্ত্রিত ক্যাপসুল থাকবে আরোহী পরিবহণে। প্রতিটি ক্যাপসুলে বসতে পারবেন ৮ জন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications