EM Bypass Fire: বাইপাসের ধারে গ্যারাজে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক গাড়ি

EM Bypass Fire: ফের কলকাতায় অগ্নিকাণ্ড (Fire Mishap)। ই এম বাইপাসের ধারে আরুপোতায় (Arupota) বিধ্বংসী অগ্নিকাণ্ড। গাড়ির গ্যারাজে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আরও বেশ কয়েকটি ইঞ্জিন পৌছচ্ছে ঘটনাস্থলে। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি (Cars)। দাউ দাউ আগুনে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বাইপাস সংলগ্ন এলাকা।

গ্যারাজে আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্যারেজে বিভিন্ন রাসায়নিক মজুত থাকার সম্ভাবনা, তা থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। আশেপাশে ঘিঞ্জি জনবসতি ছিল। যেকারণেই আরও উদ্বেগ বাড়ছিল। যদিও ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দমকল। কালো ধোঁয়া পরিণত হয় সাদা ধোঁয়ায়। যার জেরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানায় দমকল।

agun

আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে বলে জানায় দমকল। শনিবার সকালে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যারেজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। আগুন লাগা মাত্রই আশেপাশের বাসিন্দারা তাদের প্রয়োজনীত সর্বস্ব নথি অন্যত্র সরাতে থাকেন। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাও। জল দিয়ে আগুন নেভাতে সহায়তা করেন তারা।

কিন্তু ঠিক কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে। একাধিক নামী ব্র্যান্ডের গাড়ি পুড়ে গিয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তা দেখছেন দমকল কর্মীরা। গ্যারাজে তেল, মোবিল-সহ দাহ্য পদার্থ যাতে সরিয়ে ফেলা যায়, তা চেষ্টা করছেন দমকল কর্মীরা। পকেট ফায়ারের সন্ধান করছেন তারা। গ্যারেজের কর্মীরাও দমকল কর্মীদের সহায়তা করেন।

দিনকয়েকের ব্যবধানে শহরে একের পর এক অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতেই শিয়ালদহ স্টেশন চত্বরে ফলপট্টিতে আগুন লাগে। ৪০টি ফলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। বুধবার শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে আগুন লেগে যায়। ১০ ফেব্রুয়ারি তারাতলার কেপিটি কলোনিতে ভয়াবহ আগুন লাগে। এর আগে নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+