আবারও মারাদোনার জাদু দেখার অপেক্ষায় কলকাতা, দ্বিতীয় ভারত সফর ডিসেম্বরেই!

কলকাতা, ১৩ অক্টোবর: আট বছর পর আবার কলকাতায় মারাদোনা! আবারও ফুটবল জাদুকরের ম্যাজিকে মুহ্যমান হবে ফুটবলপ্রেমী বাঙালি! সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বরেই কলকাতা তথা উত্তর-পূর্ব ভারত সফরে আসতে পারেন ফুটবল বিশ্বের এই মহানায়ক। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফুটবল কিংবদন্তিকে এদেশে আনার জোর চেষ্টা চালাছে।

ফুটবল কিংবদন্তির সফরসূচিতে রয়েছে কলকাতাও। তাঁর সম্ভাব্য ভারত সফরসূচি ডিসেম্বরের ১০ থেকে ১২। মারাদোনাকে ভারতে আনার জন্য মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংস্থাটি কথাবার্তা বলেছে সিএমজি-র কর্ণধার ভাস্বর গোস্বামীর সঙ্গে। ২০০৮-এ দিয়েগো মারাদোনা পা রেখেছিলেন কলকাতায়। ৪৮ ঘণ্টা তিনি ছিলেন এই শহরে।

আবারও মারাদোনার জাদু দেখার অপেক্ষায় কলকাতা, দ্বিতীয় ভারত সফর ডিসেম্বরেই!

মোহনবাগান মাঠে ১১ মিনিটের জাদুতে মুগ্ধ করেছিলেন বাংলার ফুটবল প্রেমীদের। তাঁর বাঁ-পায়ের জাদুতে আবারও মোহিত হওয়ার সুযোগ কলকাতাবাসীর কাছে। আবারও মারাদোনায় মজবে কলকাতা! বছর শেষের মুখে কলকাতাবাসীর জন্য ক্রিসমাস গিফট হতে চলেছে ডিসেম্বরে মারাদোনার ভারত সফর।

২০০৮ এর পর ফের ২০১৬। মিজোরাম ও নাগাল্যান্ডে দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ব্যাপারে মুম্বই-এর এনজিও 'নর্থ ইস্ট ফর চাইল্ড রাইটস'-এর সঙ্গে তাঁর প্রায় পাকা কথা হয়ে গিয়েছে। আইজল যাওয়ার পথে কলকাতায় আসবেন দিয়েগো। আইজলে এনজিও-র অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও কলকাতায় দিয়েগোর উপস্থিতিতে ফুটবল ক্লিনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

এর আগে ২০০৮ এ মহেশতলায় একটি ফুটবল অ্যাকাডেমির ভিত্তি প্রস্তর স্থাপনে কলকাতায় এসেছিলেন দিয়েগো। দু দিনের সফরে যুবভারতী ছাড়াও গিয়েছিলেন মোহনবাগান মাঠে। এবার অবশ্য মারাদোনার কর্মসূচি মূলত উত্তর পূর্ব ভারতেই। তবে কলকাতাকে একবারে নিরাশ করবেন না ফুটবল জাদুকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+