Kolkata Doctor Rape and Murder Case: আরজি কর কাণ্ডের জের, লক্ষ্মীবারে স্বাস্থ্য বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী
Kolkata Doctor Rape and Murder Case: আরজি কর (RG kar Hospital) কাণ্ডের জের। পিছিয়ে গেল রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের সঙ্গে হতে চলা স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠক আগামী ১২ সেপ্টেম্বর হচ্ছে না বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
হঠাত কেন এই বৈঠক পিছিয়ে দেওয়া হল সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন জুনিয়ার ডাক্তাররা। যদিও আজ বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ নবান্নে তাদের ডাকা হয়েছে (Kolkata Doctor Rape and Murder Case) ।

বৈঠক করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। যদিও বৈঠক নিয়ে জুনিয়ার ডাক্তারদের তরফে তেমনটা কিছু স্পষ্ট করা হয়নি। আর এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের বৈঠক বাতিল করলেন প্রশাসনিক প্রধান। এমনটাই জানা যাচ্ছে। আরজি কর কাণ্ডের আবহে সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
আর সেই বৈঠকে একাধিক বিষয়ে উঠে আসে। স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। এরপরেই স্বাস্থ্যসচিবকে নবান্ন সভাঘরে স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়। সেখানে সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল, সুপার এবং ডিরেক্টরদের উপস্থিত থাকার কথা বলেন। এমনকি বিভাগীয় প্রধানদেরও উপস্থিত থাকতে হবে বলে জানানো হয়। শুধু তাই নয়, আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানোর কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল ১২ সেপ্টেম্বর নবান্ন সভাঘরেদুপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক হওয়ার কথা ছিল। সেই মর্মে স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের থাকার কথা বলা হয়েছে। কিন্তু হঠাত করে সেই বৈঠক এদিন বাতিল করা হয়েছে।
আর তা জানিয়ে স্বাস্থ্য দফতরের একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বাতিলের কথা বলা হয়েছে। তবে ঠিক কি কারণে বাতিল স্পষ্ট নয়। তবে বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলির উদ্ভূত পরিস্থিতির কারণে এই বৈঠক পিছনো হল বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে এই সংক্রান্ত বৈঠক হতে পারে বলে খবর। এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।












Click it and Unblock the Notifications