Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মায়ের পায়ে জবা হয়ে সেজে উঠেছে রাজারহাটের মণ্ডপ, দমদমের মণ্ডপ দীপালিকায় প্রতিভাত

বছর ছয়েক আগে ফিরে গেলে দেখা যাবে, কালীপুজোয় একটা বিশেষ রেওয়াজ ছিল। কলকাতার দুর্গাপুজোর থিমকে তুলে আনা হত কালীপুজোর মণ্ডপসজ্জায়। কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারেই স্বতন্ত্র থিম ও বিষয়-ভাবনার কালী পুজো।

বছর ছয়েক আগে ফিরে গেলে দেখা যাবে, কালীপুজোয় একটা বিশেষ রেওয়াজ ছিল। কলকাতার দুর্গাপুজোর থিমকে তুলে আনা হত কালীপুজোর মণ্ডপসজ্জায়। কিন্তু এই কয়েক বছর দেখা যাচ্ছে একেবারেই স্বতন্ত্র থিম ও বিষয়-ভাবনার কালীপুজো। শ্যামা মায়ের আরাধনায় কোনও অনুকরণ নয়, একেবারে পৃথক আঙ্গিকে মণ্ডপসজ্জা। বারাসত-মধ্যমগ্রাম তো বটেই, কলকাতার উপকণ্ঠে রাজারহাট-নিউটাউন কিংবা দমদমেও স্বতন্ত্র থিমের রমরমা।

পাহাড়-মন্দিরের আদলে গড়ে ওঠা মণ্ডপ তো রয়েছেই, কিন্তু কালীপুজোর মণ্ডপসজ্জার বিষয়ভাবনাকে একেবারে স্বতন্ত্র করে তুলেছে রাজারহাটের নারায়ণপুর। এই নারায়ণপুরের নেতাজি সংঘের এবারের থিম 'মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফুটে মন'। মায়ের পায়ের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে বিরাট আকৃতির একটা পা। এই মণ্ডপে রাঙা পায়ে রাঙা জবার অধিষ্ঠান। ঠিক যেন ভক্তের আকুতি, 'তোর রাঙা পায়ে নে মা শ্যামা আমার প্রথম পূজার ফুল'। এক কথায় অনিন্দ্যসুন্দর।

মায়ের পায়ে জবা হয়ে সেজে উঠেছে রাজারহাটের মণ্ডপ, দমদমের মণ্ডপ দীপালিকায় প্রতিভাত


কালীপুজোর থিমে মণ্ডপসজ্জায় দেবীর রাঙা পা একেবারেই স্বতন্ত্র হয়ে উঠবে। পুজো কমিটির সভাপতি তাপস চট্টোপাধ্যায় জানালেন, মায়ের পায়ে পুজোর জবা ফুল দেওয়ার নির্মল আকুতি তো রয়েছেই তাঁদের মাতৃ-আরাধনায়, সেইসঙ্গে সমাজসেবাতেও নিয়োজিত থাকছে এই পুজো কমিটি। এলাকার এক বিকলাঙ্গ শিশুর অস্ত্রোপচারের সমস্ত খরচ এবার বহন করছে পুজো কমিটি। পুজোর বাজেট কমিয়ে কমিটির এই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য।

এছাড়া এবার মণ্ডপসজ্জার বিষয়ভাবনায় তুলে ধরা হচ্ছে লোকসংস্কৃতিকে। ছৌ-নাচ, ডোকর শিল্প ও সাঁওতালি নৃত্যকে মডেল করে মণ্ডপসজ্জা করেছে দমদমের জ'পুর জয়শ্রী ক্লাব। সমুদ্র সৈকতে বালি-ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী। লোকশিল্পগুলির প্রদর্শনীও হবে এই পুজো মণ্ডপে। প্রতিদিন পরিবেশন করা হবে ছৌ-নাচ, সাঁওতালি গান।

সাউথ দমদম স্পোর্টিং আবার তাদের থিমে তুলে ধরেছে, 'জ্বালাও আকাশ প্রদীপ'। তারা ঘরে ঘরে ডাক পাঠাবে- দীপালিকার আলোয় জ্বালাও আলো। মণ্ডপ তৈরি হচ্ছে প্রদীপ দিয়ে। চন্দননগরের আলোকসজ্জা তো থাকছেই। এবার এই মণ্ডপের দীপালিকার আলো ম্লান করে দেবে চন্দননগরের আলোকশিল্পের মহিমাকেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+