Kolkata-Maitree Express: স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ! শনিবারও বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস
Kolkata-Dhaka Maitree Express: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh)। আতঙ্ক কাটিয়ে মানুষ রাস্তায় বের হতে শুরু করেছে সাধারণ মানুষ। এমনকি স্কুল-কলেজেও খুলতে শুরু করেছে। খুলছে সে দেশের অফিসগুলিও। এমনকি ট্রেনও ধীরে ধীরে চলতে শুরু করেছে।
যদিও গোটা দেশে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় রেলের (Indian Railways)। এই অবস্থায় বাতিল থাকছে মৈত্রী এক্সপ্রেস। এমনটাই ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে,ম আগামীকাল শনিবার, ২৭ জুলাই মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitree Express) বাতিল থাকছ।

কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে কলকাতা দুদিকেই এই ট্রেন (Kolkata-Dhaka Maitree Express) বাতিল থাকবে ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানা গিয়েছে। বাংলাদেশের তরফে এই বিষয়ে বার্তা পাওয়ার পরেই এই সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে আরও একবার ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।
রেল সুত্রে জানা গিয়েছে, আগামীকাল শনিবার ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের (Kolkata- Dhaka Maitree Express) রওনা হওয়ার কথা ছিল। কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। একই ভাবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসেরও ছাড়ার কথা ছিল ওপার বাংলা থেকে। কিন্তু ভারত এবং বাংলাদেশ, উভয় দিক থেকেই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রেন বাতিলে ভোগান্তি হলেও ট্রেনের টিকিটের টাকা অবশ্য ফিরিয়ে দেওয়া হবে। কীভাবে টাকা ফেরানো হবে সেও উল্লেখ করা হয়েছে।
Kolkata-Maitree Express: কীভাবে টিকিট ফেরত পাবেন?
রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার বিশেষ টিকিট কাউন্টার রয়েছে। সেখান থেকেই টিকিট দাম ফেরত পাওয়া সম্ভব। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। তবে কোনও ভাবে যদি টিকিট হারিয়ে যায় তাহলে কিন্তু ফেরত দেওয়া হবে না টিকিটের দাম। এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ।
বলে রাখা প্রয়োজন, কোটা সংস্থারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা সহ একের পর এক জায়গা উত্তাল হয়। সংঘাতে ১০০ জনেরও বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। এরপর থেকেই ভারত এবং বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শুধু মৈত্র এক্সপ্রেসই নয়, বন্ধ রয়েছে বন্ধন এক্সপ্রেসও।












Click it and Unblock the Notifications