রেড রোডে জওয়ান খুনে ধাক্কা খেল কলকাতা পুলিশ! অভিযুক্তের মুক্তির সম্ভাবনা আজই
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বায়ুসেনার জওয়ানকে পিষে মারার ঘটনায় আদালতে ধাক্কা খেল কলকাতা পুলিশ। অভিযুক্তসাম্বিয়া সৌরভকে ৩০৪-এর এ এবং ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বায়ুসেনার জওয়ানকে পিষে মারার ঘটনায় আদালতে ধাক্কা খেল কলকাতা পুলিশ। অভিযুক্ত সাম্বিয়া সৌরভকে ৩০৪-এর এ এবং ৪২৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। খুন ও খুনের চেষ্টার ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্তকে। বুধবারই মুক্তি পেতে পারে সাম্বিয়া।

বুধবার রায় দিতে গিয়ে নগর দায়রা আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালানোয় এই মৃত্যু। ২০১৬-র ১৩ জানুয়ারি রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় অংশ নিয়েছিলেন অভিমন্যু গৌড় নামে বায়ুসেনার কর্পোরাল। প্রাক্তন আরজেডি সাংসদ মহঃ সোহরাবের ছেলে সাম্বিয়া তাকে গাড়িতে পিষে মারে।এই মামলায় অপর অভিযুক্তরা ছিলেন সাম্বিয়ার বাবা মহঃ সোহরাব, বন্ধু শানু, জনি। তারা আগেই জামিনে মুক্ত।
৩০৪-এর এ ধারায় ২ বছরের কারাবাসের নির্দেশ দেন বিচারক। আর ৪২৭ ধারায় ৬ মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং একলক্ষ টাকা কমপেনসেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার দিন কয়েকের মধ্যে ধরা পড়েছিলেন সাম্বিয়া সৌরভ। ফলে ইতিমধ্যের কারাবাসের মেয়ার শেষ হয়ে গিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, যদি বুধবারই টাকা জমা দেওয়া হয়, তাহলে এদিনই ছাড়া পেতে পারেন সাম্বিয়া।
২০১৬-র ১৩ জানুয়ারি সকাল ৬টার আশপাশের কোনও সময়ে সাদা রঙের অডি গাড়ি একাধিক ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে রেড রোডে। যেখানে কুচকাওয়াজের মহড়া চলছিল। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে অভিমন্যু। ঘটনায় আহত হয়েছিলেন আরও এক সেনা আধিকারিক।
দুর্ঘটনার পরেই অভিযুক্ত চালকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। একপ্রকার মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। জানা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মহঃ সোহরাবের বড় ছেলে আম্বিয়ার।












Click it and Unblock the Notifications