রেড রোডে জওয়ান খুন! আজ রায়দানের সম্ভাবনা

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বায়ুসেনার জওয়ানকে পিষে মারার ঘটনায় বুধবার রায় দিতে চলেছে নগরদায়রা আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্ট।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ায় বায়ুসেনার জওয়ানকে পিষে মারার ঘটনায় বুধবার রায় দিতে চলেছে নগর দায়রা আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্ট। ২০১৬-র ১৩ জানুয়ারি রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় অংশ নিয়েছিলেন অভিমন্যু গৌড় নামে বায়ুসেনার কর্পোরাল। প্রাক্তন আরজেডি সাংসদ মহঃ সোহরাবের ছেলে সাম্বিয়া তাকে গাড়িতে পিষে মারে।

রেড রোডে জওয়ান খুন! আজ রায়দানের সম্ভাবনা

ঘটনাটি ঘটেছিল ২০১৬-র ১৩ জানুয়ারি। শুনানি শেষ হয়েছে এবছরের ১৭ জানুয়ারি। এই মুহুর্তে অপর অভিযুক্ত শানু, জনি জামিনে থাকলেও, মূল অভিযুক্ত সাম্বিয়া সৌরভ রয়েছে হেফাজতে।

২০১৬-র ১৩ জানুয়ারি সকাল ৬টার আশপাশের কোনও সময়ে সাদা রঙের অডি গাড়ি একাধিক ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে রেড রোডে। যেখানে কুচকাওয়াজের মহড়া চলছিল। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে অভিমন্যু। ঘটনায় আহত হয়েছিলেন আরও এক সেনা আধিকারিক।

দুর্ঘটনার পরেই অভিযুক্ত চালকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। একপ্রকার মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। জানা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মহঃ সোহরাবের বড় ছেলে আম্বিয়ার।

সূত্রের খবর অনুযায়ী, সুরাটে বসবাসকারী অভিমন্যু গৌড়ের পরিবার এই রায়দান সম্পর্কে জানে না। বায়ুসেনার তরফ থেকে তাদের জানানো হয়নি বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+