সাত সকালে ছাত্রীকে ধাক্কা পুরসভার গাড়ির! তারপর যা হল

পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত বাঁশদ্রোণী মোড়। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ রাস্তা পেরোচ্ছিল নবম শ্রেণির এক ছাত্রী। সেই সময় পুরসভার গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ।

পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত বাঁশদ্রোণী মোড়। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ রাস্তা পেরোচ্ছিল নবম শ্রেণির এক ছাত্রী। সেই সময় পুরসভার গাড়ি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে।

 সাত সকালে ছাত্রীকে ধাক্কা পুরসভার গাড়ির! তারপর যা হল

এলাকায় তিনটি স্কুল রয়েছে। কিন্তু রাস্তা পেরনোর ব্যাপারে যথাযথ নজর নেই কলকাতা পুলিশের। এমনটাই অভিযোগ স্থানীয় অভিভাবকদের। ছাত্রীকে পুরসভার গাড়ি ধাক্কা মারার পরেই কিছুক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ। পুলিশের গার্ডওয়াল দিয়ে রাস্তা সামলানোর চেষ্টা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত ছাত্রীর অবস্থা স্থিতিশীল। কলকাতা পুরসভার গাড়িটির নম্বর পেয়েছে পুলিশ।

কয়েক ঘণ্টা আগেই পথ দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল গড়িয়া মোড়। বিক্ষোভ সরাতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। যদিও বৃহস্পতিবার সকালের ঘটনায় সেরকম কোনও পদক্ষেপ করতে হয়নি পুলিশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+