Section 144 In Kolkata: মোদীর রোড শো'য়ের দিনেই কলকাতার একাংশে জারি হচ্ছে ১৪৪ ধারা! দু'মাসের জন্য বড় সিদ্ধান্ত
Section 144 In Kolkata: আগামী দু'মাসের জন্য ১৪৪ ধারা জারি হল কলকাতায়। আগামী ২৮ মে থেকে ৬০ দিন এই নির্দেশিকা জারি থাকবে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানালেন কলকাতা পুলিশ কমিশনার (Kolkata Commissioner of Police) বিনীত গোয়েল (Vineet Kumar Goyal)। 'হিংসাত্বক বিক্ষোভ' দানা বাঁধতে পারে শহরে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তথ্য হাতে এসেছে।
আর এরপরেই এহেন সিদ্ধান্ত বলে দাবি কলকাতা পুলিশ কমিশনারের (Kolkata Commissioner of Police)। আগামী ২৮ মে কলকাতায় রোড শো করার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেদিন থেকেই জারি হচ্ছে ১৪৪ ধারা (Section 144 In Kolkata) । কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি জায়গায় 'হিংসাত্বক বিক্ষোভ' হতে পারে।

যার মধ্যে আছে বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকাগুলি। ধর্মতলা চত্বরেও অশান্তির আশঙ্কা করছে কলকাতা পুলিশ। বিশেষ করে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে আসার রাস্তায় কোনও মিটিং মিছিল, রোড শো করতে পারবে না। এমনকি নির্দিষ্ট এলাকাগুলিতে পাঁচ জন বা তার থেকে বেশি জমায়েতের উপরও নিষেধাজ্ঞা জারি থাকবে।
আগামী দুমাস অর্থাৎ ২৬ জুলাই পর্যন্ত এই নিধেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও নির্দেশিকায় জানা গিয়েছে। এই নির্দেশিকা না মানা হলে পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তায় জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, প্রত্যেক দফা নির্বাচনের আগেই বাংলায় একের পর এক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি কলকাতায় থেকে ব্যাক টু ব্যাক সভা করেছেন। কিন্তু রোড শো করেননি।
আগামী ১লা জুন শেষ এবং সপ্তম দফায় নির্বাচন রয়েছে। ভোট আছে বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা আসনে ভোট হবে। আর এই নির্বাচনের আগে প্রার্থীদের নিয়ে রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর তা আগামী ২৮ মে হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই জারি হল ১৪৪ ধারা।
Kolkata Commissioner of Police imposes section 144 of the IPC prohibiting any unlawful assembly of five or more persons for 60 days from 28.05.2024 to 26.07.2024 or until further order based on information received from credible sources that violent demonstrations are likely to… pic.twitter.com/qkxdOefwz0
— ANI (@ANI) May 24, 2024
পুরো ঘটনার পিছনেই রাজনৈতিক অভিসন্ধি দেখছে বঙ্গ বিজেপি। যদিও যে পথে মোদীর রোড শো শুরু হবে সেখানে কোনও ১৪৪ ধারা জারি হয়নি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদীর রোড শো স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু হবে। যা শেষ হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে।
#UPDATE | Kolkata Police issues 144 CrPC order in vicinity of Dalhousie and Victoria house on regular basis. Such orders are renewed every two months: Kolkata Police https://t.co/EGhWvHAdwG
— ANI (@ANI) May 24, 2024
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications