কাজের দিনে তৃণমূলের ব্রিগেড, নাকাল কলকাতা

ব্রিগেডের জেরে সকাল থেকে সিংহভাগ বাস তুলে নিয়েছিল তৃণমূলের শ্রমিক ইউনিয়ন। বাসে দলের পতাকা লাগিয়ে সব্বাই ব্রিগেডমুখী। ফলে অমিল বাস। তাই পুরো ভিড়ের চাপ গিয়ে পড়ে মেট্রো রেলের ওপর। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশ হিমশিম খায় ব্রিগেডের ভিড় সামলাতে।
ব্রিগেডে যোগ দেওয়ার জন্য বুধবার রাত থেকেই হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ভিড় জমান সাধারণ মানুষ। তার পর বেলা বাড়তে মিছিল করে আসেন ব্রিগেডে। মৌলালি, এ জে সি বোস রোড, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ওদিকে, রাসবিহারী, আলিপুর, হাজরা রোডেও এক অবস্থা। দক্ষিণ শহরতলি থেকে মানুষ ওই রাস্তাগুলি দিয়ে ব্রিগেডে এসে পৌঁছন। পুলিশ তৎপর থাকলেও এড়ানো যায়নি যানজট আর দুর্ভোগ।












Click it and Unblock the Notifications