Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Bus Accident: রেষারেষির জেরে পার্কস্ট্রিটে ভয়াবহ বাস দুর্ঘটনা! আহত ৫, আশঙ্কাজনক ১

Kolkata Bus Accident: সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা। সোমবার সকালে পার্ক স্ট্রিটে ঘটে দুর্ঘটনা। আহত একাধিক যাত্রী, একজনের অবস্থা আশঙ্কাজনক। পার্ক স্ট্রিট ফ্লাইওভারের পর টাটা স্টিল বিল্ডিংয়ের সামনে রাস্তার মাঝে শক্ত ব্যারিকেড ভেঙে ডিভাইডারে উঠে গেল সরকারি বাস। রাস্তা মোটামুটি ফাঁকা থাকায় অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটেনি। এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

হাওড়া থেকে যাদবপুরের দিকে যাচ্ছিল সরকারি বাসটি। বাসের নম্বর E1। বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। অন্য বাসের সঙ্গে বাসটি রেষারেষি করছিল বলে অভিযোগ। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক স্ট্রিটে ডিভাইডারের উপর চলন্ত বাস উঠে যায়। যাত্রী নিয়ে ওই অবস্থাতেই ডিভাইডারে ঘষতে ঘষতে যেতে থাকে। ডিভাইডার ভেঙে যায়। এমনকী রাস্তার মাঝে থাকা বাতিস্তম্ভও ভেঙে যায়।

park street

দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫ জন যাত্রী। বাকিরাও অল্পবিস্তর আহত হন। এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রণবানন্দ সরণি ও অকল্যান্ড রোডের মাঝে ওই সরকারি বাসের সঙ্গে অন্য বেসরকারি বাসের রেষারেষি চলছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Take a Poll

বাসের গতিও খুব বেশি ছিল বলে অনুমান পুলিশের। দুর্ঘটনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ। টাওয়ার ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল কাচ ও মোবিল। ফলে বেশকিছুক্ষণ ধীরগতিতে চলে যানবাহন। তবে দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশে। শহরে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের।

এদিকে, সোমবার সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ১০ জন বাসযাত্রী। সকাল ৬টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। এর ফলে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ ছিল ডায়মন্ড হারবার রোড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+