কালবৈশাখীর কবলে কলকাতামুখী বিমান, জোর বাঁচার বাঁচলেন বহু যাত্রী

কালবৈশাখীর কবলে পড়ে আর একটু হলে বড় বিপদের মুখে পড়ছিল কলকাতামুখী একটি বিমান। শেষমেশ পাইলটের দক্ষতায় এবং কেবিন ক্রু-দের চেষ্টায় মাঝ-আকাশের এই এয়ার টার্বুল্যান্স থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় বিমানটি।

কালবৈশাখীর কবলে পড়ে আর একটু হলে বড় বিপদের মুখে পড়ছিল কলকাতামুখী একটি বিমান। শেষমেশ পাইলটের দক্ষতায় এবং কেবিন ক্রু-দের চেষ্টায় মাঝ-আকাশের এই এয়ার টার্বুল্যান্স থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় বিমানটি। কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণও করে। তবে, এই ঘটনায় ২ কেবিন কর্মী আহত হন। কলকাতা বিমানবন্দরেই তাঁদের চিকিৎসা হয়।

কালবৈশাখীর কবলে বিপাকে বিমান

মঙ্গলবার এই ঘটনা ঘটেছে গোএয়ার-এর একটি বিমান। ভূবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে বিমানটি মাঝ-আকাশে এয়ার ট্রাবুল্যান্সের মধ্যে পড়ে। বিমানটিতে ঠিক কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। তবে গোএয়ার-এর মুখপাত্র জানিয়েছন, 'গোএয়ার জি৮ ৭৬১ নম্বর বিমানটি ভূবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে বিপজ্জনক এয়ার টার্বুল্যান্সের মুখে পড়ে। এর জেরে ২ বিমান কর্মী জখমন হলেও বাকিদের কারোর কোনও আঘাত লাগেনি। কলকাতা বিমানবন্দরের ডিসপেনসারি-তেই আহত বিমানকর্মীদের চিকিৎসা করা হয়েছে।'

দিন কয়েক ধরেই কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির কবলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দিন দুই আগেউ ভোরবেলায় জোড়া কালবৈশাখী ৭০কিলোমিটার বেগে কলকাতা-সহ শহরতলীতে আঁছড়ে পড়েছিল। এতে কলকাতা জুড়ে ত্রস্ত-বিধ্বস্ত চেহারা হয়েছিল। এরপর থেকে টানা দুর্যোগ চলছে।

জানা গিয়েছে, গোএয়ার-এর বিমানটির পাইলট এবং কো-পাইলট অত্যন্ত সাহসীকতার সঙ্গে কলকাতায় বিমান নামান। এই ঘটনায় এয়াক্র্য়াফট-এর কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। যার জন্য এই বিমানটি ফের যাত্রী নিয়ে ভূবনেশ্বরে ফিরে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+