Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা বইমেলা হবে জুলাইয়ে, বিজ্ঞপ্তি প্রকাশ গিল্ডের

কলকাতা বইমেলা হবে জুলাইয়ে, বিজ্ঞপ্তি প্রকাশ গিল্ডের

অনির্দিষ্টকালের জন্য বন্ধের পর, বই প্রেমী মানুষের জন্য এবার এলো সুখবর। করোনা অতিমারি পরিস্থিতিতে পিছোতে থাকলেও এবছর বাতিল হচ্ছে না কলকাতা বইমেলা। চলতি বছরের জুলাইতেই এবছরের বইমেলার আয়োজন করা হবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানায় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

কলকাতা বইমেলা হবে জুলাইয়ে, বিজ্ঞপ্তি প্রকাশ গিল্ডের

বিবৃতিতে গিল্ডের তরফে জানানো হয়েছে, এবছরেও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে। রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই জুলাই মাসে বইমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গিল্ড।

গত বছরের শেষের দিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে একরকম ধরেই নেওয়া হয়েছিল, এ বছরে হয়তো বইমেলা আয়োজন করা যাবে না। চলতি বছরের শুরু থেকেই সংক্রমণের প্রকোপ একটু কমলে, ধীরে ধীরে নানা প্রতিষ্ঠান খোলা শুরু হলে, ফের শুরু হয় গুঞ্জন। এনিয়ে কলকাতার বইপাড়ার ক্ষোভও ছিল। এমনিতেই করোনাকালে বড় ক্ষতি হয়েছে বই ব্যবসার। তার উপর আমফান ঝড়ে নষ্ট হয়ে গেছে বহু বই। এই অবস্থায় বই ব্যবসায় হাল ফেরাতে বইমেলার দিকেই চোখ ছিল প্রকাশক-লেখক-ব্যবসায়ীদের।

কিন্তু কোভিডের চোখরাঙানি এইসব মানেনি। শেষমেশ সুখবর এল। এদিন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পরিস্থিতি যেহেতু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, তাই মেলা পিছিয়ে গেলেও হচ্ছে। সল্টলেক করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে মেলা হবে জুলাই মাসে। ততদিনে ভোট, বোর্ডের পরীক্ষার মতো বিষয়গুলি মিটে যাবে রাজ্যে। গিল্ড আশা করেছে, আন্তর্জাতিক উড়ানও চালু হয়ে যেতে পারে, যাতে দেশ বিদেশের বইপ্রেমীরা ভিড় জমাতে পারেন এই মেলায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+