একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত, বইমেলা নিয়ে সব তথ্য জানুন এক নজরে
একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত
দীর্ঘ একবছর পর কলকাতা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। বুক সেলার্স অ্যান্ড গিল্ডের পক্ষ থেকে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করা হয় আর সেখানেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয় বইমেলার। এদিনের সাংবাদিক সম্মেলনে গিল্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ৪৫তম কলকাতা বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার গিল্ডের পক্ষ থেকে এই ঘোষণা করেন সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।

শ্রদ্ধা জানানো হবে প্রয়াত নক্ষত্রদের
শুক্রবারের বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, 'গত দু'বছরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন একাধিক বড় নক্ষত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ,প্রণব মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,স্বপন মজুমদার,বুদ্ধদেব দাশগুপ্ত, শীর্ষ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জীর মতো একাধিক বরেন্দ্র ব্যক্তি। পাশাপাশি গিল্ডের সদস্য শমিত সরকার, তপন মুখার্জী, দেবাশীস লাহিড়ি, প্রত্যকের প্রতি শ্রদ্ধা জানানো হবে।'

বইমেলার থিম
এবারের বইমেলার থিম বাংলাদেশ। ভারতের এই প্রতিবেশী দেশকেই বইমেলায় প্রাধান্য দেওয়া হয়েছে। এ বছর বইমেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। এছাড়াও বইমেলায় স্মরণ করা হবে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ, সত্যজিত রায়ের জন্মশতবর্ষ ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর। বাংলাদেশ ছাড়াও প্রতিবছরের মতো এ বছরের বইমেলাতেও থাকবে বিশ্বের একাধিক দেশের স্টল ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশনা সংস্থা। থাকবে লিটিল ম্যাগাজিন।

একগুচ্ছ বিধি নিষেধ
যেহেতু করোনা পরিস্থিতির জন্য গত বছর বইমেলা বন্ধ ছিল। সেই কারণে মন খারাপ হয়ে পড়ে বইপ্রেমীদের। তবে সেই সকল জল্পনার অসান ঘটিয়ে সুখবর দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড। কিন্তু করোনার কারণে একগুচ্ছ নিয়ম নীতির কথা জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া কোনও ভাবেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না কেউ। থাকবে ই-পাসের ব্যবস্থা। বইমেলায় মণ্ডপগুলি খোলামেলা থাকবে। বইমেলায় প্রবেশ করতে হবে সম্পূর্ণ টিকাকরণ বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।

স্টলের সংখ্যা কমছে না
না, স্টলের সংখ্যা কমানো হবে না তবে স্টলের আকার ছোট করা হবে। আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তবে প্রতিদিনই বইমেলায় হাজির থাকবেন কোনও না কোনও বিশিষ্ট অতিথি।

খুশি পাঠক ও প্রকাশক
প্রত্যেক বছর শীতের আমেজ গায়ে নিয়ে বইমেলা আসে রৌদ্রকিরণের মতো। আন্তর্জাতিক কলকাতা বইমেলা আট থেকে আশি সকলের মুখেই হাসি ফোটায়। তবে গত এক বছর করোনা পরিস্থিতি গুরুত্র পর্যায় ছিল বলে বইমেলা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরে করোনা পরিস্থিতিতে কীভাবে বইমেলা হবে তা নিয়ে রীতিমতো সংশয়ে ছিলেন গিল্ড কর্তৃপক্ষ। তবে সেই সংশয় কেটে যায়। আগামী বছরের জানুয়ারিতেই বইমেলা অনুষ্ঠিত হবে। এই খবরে অনেকটাই স্বস্তি পেয়েছেন পাঠক ও প্রকাশক উভয়ই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications