Kolkata Crime: কুমারটুলিতে ট্রলিবন্দি মুণ্ডহীন মহিলার দেহাংশ গঙ্গায় লোপাটের চেষ্টা! পুলিশের জালে ২ মহিলা

Kolkata Crime: খাস কলকাতায় ট্রলিব্যাগে উদ্ধার মুণ্ডহীন দেহাংশ (Beheaded body parts)। দেহের টুকরো করে লোপাটের চেষ্টার অভিযোগ। কুমোরটুলি ঘাটের (Kumartuli Ghat) ঘারে পাকড়াও ২ মহিলা। হাতেনাতে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে দেহাংশ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ট্যাক্সিতে করে আসে ২ মহিলা। ভারী ট্রলিব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ট্রলি তালাবন্দি ছিল। ট্রলিতে কুকুরের মৃতদেহ রয়েছে বলে দাবি দুই মহিলার। স্থানীয়রা জিজ্ঞেস করলে তারা জানায় সারমেয়র মৃতদেহ রয়েছে। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পিছু নিয়ে মহিলাদের আটক করে। ট্রলিব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায় মুণ্ডহীন দেহাংশ রয়েছে সেখানে।

kumartuli

মহিলার দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ফেলতে আসার ছক ছিল বলে অভিযোগ। দেহতে পচন ধরতেও শুরু করেছিল। ট্রলিব্যাগ থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুই মহিলার থেকে বারাসত হাসনাবাদ শাখার কাজিপাড়া স্টেশনের ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। ঘাটে যারা ব্যায়াম করছিলেন, তাদের গিয়ে স্থানীয়রা ট্রলিব্যাগের কথা বলেন। এরপর সন্দেহ হওয়ায় সবাই মিলে থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ।

সুতানুটি আউটপোস্টের পুলিশ পৌঁছতেই ব্যাপক উত্তেজনা এলাকায়। ২ মহিলাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সূত্রের খবর, কুমারটুলি ঘাটের আগে নানা ঘাটে ঘুরছিলেন ওই ২ মহিলা। এর আগে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট-সহ নানা ঘাটে ঘুরছিলেন তারা। কিন্তু সেখানে দেহ গঙ্গায় তারা ফেলতে পারেননি। পরে কুমারটুলি ঘাটে পৌঁছয় তারা। অপেক্ষাকৃত ফাঁকা এলাকা দেখে গঙ্গায় দেহ ফেলার চেষ্টা করেন ২ মহিলা। কিন্তু স্থানীয়দের হাতেই ধরা পড়ে গেলেন তারা।

কিন্তু স্থানীয়দের হাতেই ধরা পড়ে গেলেন ২ মহিলা। ট্রলিব্যাগের ওজন দেখে স্থানীয়দের সন্দেহ হয়, কুকুরের দেহাংশ থাকতে পারে না। ট্রলিব্যাগ গঙ্গার পাড়ে নিয়ে যেতে পারছিলেন না ২ মহিলা, দাবি স্থানীয়দের। স্থানীয় এক মহিলাই প্রথমে আটকান তাদের। পুলিশকে ডাকা হয়। দেখা যায় মহিলার দেহাংশ রয়েছে। টুকরো মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কোথা থেকে কী উদ্দেশ্যে দেহাংশ নিয়ে যাওয়া হচ্ছিল, এই ২ মহিলার কী যোগসূত্র, সবটা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+