কলকাতা উঠে এল মেধা তালিকার শীর্ষে, উচ্চমাধ্যমিকের সেরার লড়াইয়ে জেলাকে টেক্কা
পাসের হারে বা শীর্ষস্থান লাভের নিরিখে কলকাতা পিছিয়ে থাকলেও এবার উচ্চমাধ্যমিক মেধা তালিকায় অন্য জেলাকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে কলকাতা।
পাসের হারে বা শীর্ষস্থান লাভের নিরিখে কলকাতা পিছিয়ে থাকলেও এবার উচ্চমাধ্যমিক মেধা তালিকায় অন্য জেলাকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে কলকাতা। সবথেকে বেশি কলকাতা থেকে ১০ জন ছাত্র এবার প্রথম দশের ৮০ জনের মেধা তালিকায় স্থান পেয়েছে। দীর্ঘদিন পর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় কলকাতার এই উত্থান।

পাসের হারে যথারীতি পূর্ব মেদিনীপুর সবার উপরে, তবে এবার তাদের সঙ্গে নতুন জেলা কালিম্পংও শীর্ষে উঠে এসেছে, সেখানে অন্য জেলার তুলনায় কলকাতা পিছিয়ে পড়লেও, মেধা তালিকায় এবার কলকাতার ১০ জন স্থান করে নিয়েছে।
প্রথম দশে মোট ৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে কলকাতা থেকে ১০ জনের স্থান পাওয়া সাফল্যের দাবি রাখে। মাধ্যমিকের তুলনায় সেই নিরিখে উচ্চমাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছে কলকাতা। মাধ্যমিকে মাত্র দুজন স্থান পেয়েছিল প্রথম দশের ৫৬ জনের তালিকায়। উচ্চমাধ্যমিকে ৮০ জনের মধ্যে ১০ জনের স্থান পাওয়া কলকাতাকে শীর্ষে তুলে ধরেছে।
তবে সামগ্রিক বিচারে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও সেরার তকমা ছিনিয়ে নিয়েছে জেলা। উচ্চমাধ্যমিকেও দক্ষিণবঙ্গকে হারিয়ে সেরা হয়েছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ির গ্রন্থন এবার উচ্চমাধ্যমিকের উত্তরবঙ্গকে তুলে ধরেছে সবার উপরে। কলা বিভাগে রেকর্ড নম্বর পেয়ে নজির গড়েচে সে।
পাসের হারে মাধ্যমিকের মতো সেরা হয়েছে পূর্ব মেদিনীপুর। তবে এবার এককভাবে নয়, তাঁদের সেরার স্বীকৃতিতে এবার ভাগ বসিয়েছেন নতুন জেলা কালিম্পংও। পাসের হার কমে যখন এবার ৮৩.৭৫ শতাংশ, সেখানে পূর্ব মেদিনীপুর ও কালিম্পংয়ে এবার পাসের হার ৯০ শতাংশ। উল্লেখ্য, মাধ্যংমিকে মেধা তালিকায় পিছিয়ে পড়লেও পাসের হারে দুই মেদিনীপুরের পর ছিল কলকাতা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications