অ্যাপোলো কাণ্ড: সিইও পদ থেকে ইস্তফা রূপালি বসুর
অ্যাপোলো হাসপাতালের সিইওর পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু। বেশ কিছুদিন ধরেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কে জড়ায় অ্যাপোলো। তারপরই আজ এই ইস্তফা দেন তিনি।
কলকাতা, ২ মার্চ : অ্যাপোলো হাসপাতালের সিইওর পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু। বেশ কিছুদিন ধরেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কে জড়ায় অ্যাপোলো। তারপরই আজ এই ইস্তফা দেন তিনি। রোগী মৃত্যুর ঘটনার জেরে অ্যাপোলোর ব্র্যান্ড বদনাম হচ্ছিল বলে মনে করেছে অ্যাপোলো কর্তৃপক্ষ।সূত্রের এমনটাই দাবি। এদিকে রূপালি বসুর জায়গায় দায়িত্বে থাকছেন রাণা দাশগুপ্ত।[বিতর্কে অ্যাপোলো হাসপাতাল, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ডিসচার্জের দিনে]
এর আগে অ্যাপোলো হাসপাতালে রোগী সঞ্জয় রায়ের মৃত্যুকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়ে । হাসপাতালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন সঞ্জয় রায়ের স্ত্রী। অভিযোগ চুকুৎসীর গাফিলতিরও অভিযোগ ওঠে।[১ লক্ষ টাকার প্যাকেজে ভর্তি করিয়ে ৪০ দিনে বিল ২৫ লক্ষ! বিতর্কে অ্যাপোলো]

এদিকে সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনা সামনে আসতে বিষয়টি নিয়ে কড়া হয় রাজ্যের স্বাস্থ্য দফতর। তারপরও অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ফের ওঠে আরও একজন রোগীর চিকিৎসার গাফিলতির অভিযোগ।[সহানুভূতি-অনুকম্পা চাই না, বিচার চাই, অ্যাপোলোর বকেয়া মিটিয়ে জানালেন সঞ্জয়ের স্ত্রী]
এর আগে বেসরকারি হাসপাতালের সিইওদের সঙ্গে বৈঠকেও চিকিৎসার গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাপোলোর পর পর দুটি রোগী মৃত্যুর ঘটনার পরও নাম না করে , হাসপাতালগুলিকে 'কসাইখানা ' না হয়ে, গরিব মানুষকে সেবা দেওয়ার অনুরোধ করেন তিনি।[অ্যাপোলোর বিরুদ্ধে জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রায়ের স্ত্রী-র]












Click it and Unblock the Notifications