আতঙ্কের নাম 'ইয়াস', আগামীকাল ১২ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
আতঙ্কের নাম 'ইয়াস', আগামীকাল ১২ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে আগামিকাল ১২ ঘণ্টা বন্ধ থাকবে দমদম বিমানবন্দর। সকাল থেকেই উড়ান ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যাত্রী সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই শহরের সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইয়াস আতঙ্কে আগে থেকেই সতর্ক রাজ্য সরকার। ১১ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৪ হাজার ত্রাণ শিবির খোলা। ব্লকে ব্লকে চলছে কন্ট্রোল রুম। সুন্দরবনে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামত করা হয়েছে। জেলা শাসকদের প্রতিনিয়ত যোগাযোগ রাখতে বলা হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। আর রাতে সেখানেই থাকবেন তিনি। বুধবার সকালে আছড়ে পড়ার কথা ইয়াসের। তীব্র হতে চলেছে তার গতিবেগ।
কলকাতায় তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু তারপরেও সেনা মোতায়েন রাখা হয়েছে। মোট ১৭ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। শুধু কলকাতাতেই রয়েছে ৯ কলাম সেনা। পূর্ব মেদিনীপুর বীরভূমেও সেনামোতায়েন করা হয়েছে। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে তৎপর রয়েছেন কর্মীরা। বিভিন্ন মন্ত্রী বিধায়কের নেতৃত্বে ১০টি টিম গঠন করে কলকাতার পরিস্থিতি নিয়ে মোকাবিলা করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications