Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উদ্দাম নৈশ পার্টিতে ডুবল কলকাতা, জেনে নিন বর্ষবরণের রাতে পার্টি করার ঠিকানা

শাবাব আর শরাবের এই ফোয়ারায় বাড়তি পাওনা স্পেশাল পারফরমারদের পারফরম্যান্স। কি নেই তাতে বেলি ডান্স থেকে ভিজি-দের ভিড়। কলকাতা শহরের বুকে ৩১ তারিখের রাতের এমন কিছু পার্টির পাস এখন পাওয়া যাচ্ছে।

নাচ-গান-শাবাব আর শরাবের ফোয়ারা। ডিজি-র গানে উদ্দাম শরীরি হিল্লোলে মেতে উঠছে প্রত্যেকে। বলতে গেলে কলকাতা এখন প্রস্তুত নতুন ইংরাজি বর্ষ বরণের রাতকে সেলিব্রেট করতে। ৩১ ডিসেম্বরের রাত মানে কলকাতার কাছে একদমই স্পেশাল। এবার তার অন্যথা হচ্ছে না।

শাবাব আর শরাবের এই ফোয়ারায় বাড়তি পাওনা স্পেশাল পারফরমারদের পারফরম্যান্স। কি নেই তাতে বেলি ডান্স থেকে ভিজি-দের ভিড়। কলকাতা শহরের বুকে ৩১ তারিখের রাতের এমন কিছু পার্টির পাস এখন পাওয়া যাচ্ছে। যার ঠিকানা সাজানো রইল আপনাদের জন্য।

বাজ- দ্য গেটওয়ে হোটেল, রুবি গোলপার্ক মোড়, ই এম বাইপাস

বাজ- দ্য গেটওয়ে হোটেল, রুবি গোলপার্ক মোড়, ই এম বাইপাস

তাজ গ্রুপের এই বাজেট হোটেলে বসছে বর্ষ বরণের পার্টি। যেখানে প্রবেশপত্র মূল্য মাত্র ২০০৫টাকা। কিন্তু, ছাড় দিয়ে ২ জনের জন্য এই প্রবেশপত্রের মূল্য ১২০০টাকা। তবে, কর বাদ দয়ে। পার্টির সঙ্গে সঙ্গে মিলবে বুফে-তে ডিনার করার সুবিধাও।

দ্যা স্ট্যাডেল, সল্টলেক স্টেডিয়াম

দ্যা স্ট্যাডেল, সল্টলেক স্টেডিয়াম

এখানকার পার্টিতে যোগ দিতে খরচ ১২০০টাকা। ২ জনের জন্য পার্টি পাসে মিলবে বুফেতে ডিনারের সুবিধা।

সোয়ার্ল- দ্য গেটওয়ে হোটেল, রুবি গোলপার্ক, ই এম বাইপাস

সোয়ার্ল- দ্য গেটওয়ে হোটেল, রুবি গোলপার্ক, ই এম বাইপাস

এখানে পার্টতে থাকছে স্ন্যাক্স ও পান করার বন্দোবস্ত। ২ জনের প্রবেশে দিতে হচ্ছে ১২০০ টাকা। এটা একটা মাল্টিক্যুইজিন রেস্তোরাঁ কাম পাব।

দ্য ওরিয়েন্ট, সিটি সেন্টার ১, সেক্টর ১, সল্টলেক

দ্য ওরিয়েন্ট, সিটি সেন্টার ১, সেক্টর ১, সল্টলেক

এখানে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। ২ জনের দিতে হচ্ছে ১২০০টাকা। রাখা হয়েছে বুফে লাঞ্চ এবং অসীমিত সফট ড্রিঙ্কের ব্যবস্থা।

আলফ্রেস্কো, দ্য ললিত গ্রেট ইস্টার্ন

আলফ্রেস্কো, দ্য ললিত গ্রেট ইস্টার্ন

নিউ ইয়ার স্পেশাল সেলিব্রেশনের বন্দোবস্ত করা হয়েছে এখানে। দুপুর ১২টা থেকে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এই সেলিব্রেশন চলবে। দু'জনের খাওয়া-দাওয়ার জন্য এখানে খরচ পড়বে ৩৫০০টাকা। মিলবে প্যান এশিয়ান, জাপানিস, চায়নিস জাপানি, থাই ক্যুইজিন।

 দ্য বিগ বেন, কেনিলওয়ার্থ হোটেল

দ্য বিগ বেন, কেনিলওয়ার্থ হোটেল

আনলিমিটেড স্ন্যাকস আর পানীয়র বন্দোবস্ত করা হয়েছে। দু'জনের এন্টি ফি দিতে হচ্ছে ২০০০টাকা।

তন্ত্রা, দ্য পার্ক হোটেল

তন্ত্রা, দ্য পার্ক হোটেল

ক্রিসমাসের দিন থেকেই একের পর পার্টি চলছে এখানে। বর্ষবরণের আগের রাতে এখানে পার্টির আয়োজন করা হয়েছে। ৩০ ডিসেম্বরের এই পার্টিতে থাকছে জবরদস্ত আয়োজন। যার ট্যাগ ওয়ার্ড হচ্ছে 'রেশম কা রুমাল'।

তন্ত্রা, দ্য পার্ক হোটেল

তন্ত্রা, দ্য পার্ক হোটেল

৩১ তারিখ রাত ৮টা থেকে মেতে উঠবে তন্ত্রার ফ্লোর। যার ট্যাগ ওয়ার্ড 'ট্যুইস্ট কোমারিয়া'।

 আফরা, সিটি সেন্টার ১, সল্টলেক

আফরা, সিটি সেন্টার ১, সল্টলেক

নিউ ইয়ার স্পেশাল পার্টির এখানে নাম 'নাইট ইন কায়রো'। মিশরীয় মিউজিক আর নাচের সঙ্গে ছুটবে পানীয়র ফোয়ারা। দু'জনর এন্ট্রির জন্য দিতে হবে ১৮০০টাকা।

কাফে সুইস, সুইসওটেল

কাফে সুইস, সুইসওটেল

এখানে পার্টিতে এন্ট্রি পেতে দু'জনের জন্য লাগবে ২৯০০ টাকা।

দরবারি, সুইসওটেল

দরবারি, সুইসওটেল

নিউ ইয়ারের আগের রাতে সেলিব্রেশনে ডিনার! তাহলে চলে যেতে পারেন এখানে। দু'জনের জন্য এখানে খরচ পড়বে ২২০০টাকা।

লিকুয়া, সেনসেস হোটেল, সল্টলেক

লিকুয়া, সেনসেস হোটেল, সল্টলেক

৩১ তারিখের রাতে এখানে দু'জনের ডিনারের জন্য খরচ পড়বে ১২০০টাকা।

অ্যারোমাস, কেনিলওয়ার্থ হোটেল

অ্যারোমাস, কেনিলওয়ার্থ হোটেল

মাল্টিকুইজিন এই রেস্তোরায় দু'জনের জন্য় খরচ ১৮০০টাকা।

মায়া বার, সুইসওটেল

মায়া বার, সুইসওটেল

ইটালিয়ান ও মেডিটেররাননিয়ান কুইজিন মিলবে এখানে। এখানে দু'জনের প্রবেশের জন্য খরচ ১৮০০টাকা।

থ্রি সিক্সটি থ্রি ডিগ্রি, দ্য ওবেরয় গ্র্যান্ড

থ্রি সিক্সটি থ্রি ডিগ্রি, দ্য ওবেরয় গ্র্যান্ড

মাল্টিকুইজিন এই রেস্তোরাঁয়ায় দু'জনের চজন্য খরচ ২৯০০ টাকা।

স্প্যাল্স, সুইসওটেল

স্প্যাল্স, সুইসওটেল

রীতিমতো ককটেল পার্টির আয়োজন এখানে। দু'নের জন্য খরচ ২৩০০টাকা।

দ্য সেরেবরাম, শিখরপুর, রাজারহাট

দ্য সেরেবরাম, শিখরপুর, রাজারহাট

মাল্টিকুইজিন মিল-এর আয়োজন থাকছে এখানকার পার্টিতে। দু'জন্য খরচ ২০০০টাকা।

বন থাই, দ্য ওবেরয় গ্র্যান্ড

বন থাই, দ্য ওবেরয় গ্র্যান্ড

থাই কুইজিনের এই রেস্তোরাঁয় পাঁচ তারা হোটেলে সেলিব্রেশনের সুযোগ। দু'জনের জন্য খরচ ৪০০০টাকা।

স্মোক স্যাক, পার্ক প্লাজা, গরচা রোড

স্মোক স্যাক, পার্ক প্লাজা, গরচা রোড

মাল্টিকুইজিন আয়োজন। দু'নের জন্য খরচ ২৮০০ টাকা।

নেস্ট, হাওয়ার্ড জনসন

নেস্ট, হাওয়ার্ড জনসন

মাল্টিকুইজিন এই রেস্তোরাঁয় নতুন বর্ষ বরণের আনন্দে মাততে পারেন। দু'জনের জন্য খরচ পড়বে ১৫০০টাকা।

 মঁল্যা রুঁজ, ইকো ভিস্তা

মঁল্যা রুঁজ, ইকো ভিস্তা

নিউ ইয়ারের বিশেষ পার্টির আয়োজন হয়েছে এখানে। এন্ট্রি ফি এক টজনের ক্ষেত্রে ২২৫০টাকা। দু'জনের ক্ষেত্রে ৪০০০টাকা। বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে এর পাস।

দ্য কনক্লেভ ক্লাব ভর্দে ভিস্তা, চক গড়িয়া, পঞ্চশায়র, কলকাতা

দ্য কনক্লেভ ক্লাব ভর্দে ভিস্তা, চক গড়িয়া, পঞ্চশায়র, কলকাতা

এখানে আয়োজন করা হয়েছে ২০১৭ রেড কার্পেট নাইট-এর। দু'জনের এন্ট্রি ফি দিতে খরচ পড়ছে ২২৫০টাকা।

হাস্তা লা ভিস্তা ২০১৮, একান্তে আইল্যান্ড, ইকো পার্ক

হাস্তা লা ভিস্তা ২০১৮, একান্তে আইল্যান্ড, ইকো পার্ক

নিউ ইয়ারের সবচেয়ে বড় পার্টির আয়োজন করা হয়েছে এখানে। আসছেন বলিউড বম্ব শেল ঊর্বশী রউতেলা। এছাড়াও থাকছেন এরিন্দা এরা মুকা, ডিজে আনে ভেনাস, মোহিত হিরানন্দানি। ৩ হাজার টাকা থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত পাসের দাম। পাস সংগ্রহে লগ ইন করতে পারেন বুক মাই শো-তে।

জে ডবলু ম্যারিয়ট, মাঠপুকুর, ই এম বাইপাস

জে ডবলু ম্যারিয়ট, মাঠপুকুর, ই এম বাইপাস

এ বছর নিউ ইয়ার পার্টির আয়োজন করেছে এই পাঁচতারা হোটেলটি। আন্তর্জাতিকস্তরের এই হোটেলটি বছর খানেক আগে কলকাতা থেকে তাদের অপারেশন চালু করেছে। এই বছরের পার্টিতে আর্লি বার্ড কাপল-এর জন্য পাসের দাম ন্যূনতম ১০ হাজার টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+