Sealdah Puri Special Train: সপ্তমী সন্ধ্যায় ছাড়বে শিয়ালদহ-পুরী স্পেশাল! রইল গোটা টাইমটেবিল
Sealdah Puri Special Train: বাঙালির বেড়াতে যাওয়া মানেই দিপুদা! অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। ইতিমধ্যেই এই তিন জায়গার ট্রেনের টিকিট 'হাউস-ফুল'। একাধিক ট্রেনে ওয়েটিংলিস্টের তালিকা লম্বা হচ্ছে ক্রমশ। বিপুল পরিমান এই ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
পুরী রুটে এই স্পেশাল ট্রেন (Sealdah Puri Special Train) চালানো হবে। যা ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

- Sealdah Puri Special Train: ছুটির মেজাজ!
উৎসবের ঢাকে কাঠি পড়তেই ছুটির মেজাজ! আজ চতুর্থী থেকেই স্কুলগুলিতে ছুটি পড়ে গিয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে ছুটি প্রে যাবে সরকারি অফিসগুলিতেও। এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও ছুটি। আর এই সময়টায় ভ্রমণপিপাসু বাঙালিদের বড় একটা অংশ বাংলার বাইরে বেড়াতে যান। আর এই প্রস্তুতি চলে গত কয়েকমাস ধরে। কিন্তু সময় যত গড়িয়েছে ট্রেনগুলির (Sealdah Puri Special Train) উপর চাপ বেড়েছে।
- Sealdah Puri Special Train: ওয়েটিং লিস্ট লম্বা
দার্জিলিং মেল, কালকা, পুরী সহ একাধিক ট্রেনের (Indian Rail) ওয়েটিং লিস্ট কয়েকশ। এত মানুষ পুজোয় বেড়াতে যাচ্ছে যা দেখে রীতিমত অবাক রেল আধিকারিকরাও। এমনকি পুজোর সময়ে কলকাতা মানুষ শূন্য হয়ে পড়বে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এমনকি নতুন করে আর ব্যবস্থা করা সম্ভব নয় বলেও দাবি করা হয় রেলের (Sealdah Puri Special Train) তরফে। কিন্তু এরপরেও চাপ বাড়ছে।
- Sealdah Puri Special Train: রইল টাইমটেবিল
এই অবস্থায় শিয়ালদহ থেকে পুরী স্পেশাল ট্রেন (Sealdah Puri Special Train) চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের। আগামী সপ্তমী থেকে ট্রেনটি ছাড়বে। শনিবার করে চলবে। আর তা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। ভোর ৪টে ১৫ মিনিটে পুরী স্টেশনে পৌঁছে দেবে। একই ভাবে পরের দিন দুপুর ৩টে ১৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে পুরী থেকে। রাত ২টোয় শিয়ালদহ পৌঁছে যাবে।
পুরী থেকে ফেরার জন্য ২২ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে ট্রেনটি। তবে শিয়ালদহ-পুরী স্পশাল (Sealdah Puri Special Train) ট্রেনে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, তৎকাল বুকিং এই ট্রেনে হবে না। এছাড়াও আরও বিস্তারিত জানতে রেলের ওয়েবসাইট কিংবা অ্যাপে জেনে নিতে পারেন।












Click it and Unblock the Notifications