সমকামিতার পক্ষে বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের থিম 'আত্ম নির্বাণ' !

সমকামিতার পক্ষে বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের থিম 'আত্ম নির্বাণ' !সমকামীদের 'সমান' অধিকার নিয়ে তৈরি বড়ো বাগান কালচার অ্যাসোসিয়েশনের এবারের এই থিম।

সমকামীদের 'সমান' অধিকার নিয়ে তৈরি বড়ো বাগান কালচার এ্যাসোসিয়েশনের এবারের থিম 'আত্ম নির্বাণ'!

এই সমাজেরই অংশ তাঁরা। অথচ এতদিন তাঁরা ব্রাত্য ছিলেন আমাদেরই এই সমাজে। দুটি পুরুষ কিংবা দুজন নারীর মধ্যে বৈবাহিক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক মন থেকে মেনে নেয়নি আশপাশের লোকজন। মেনে নেয়নি আমাদের সমাজ ব্যবস্থা। কিন্তু আইনের চোখে সবাই সমান। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে সমকামীরা।

সমকামিতার পক্ষে বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের থিম আত্ম নির্বাণ !

গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ ৩৭৭ ধারায় উল্লেখিত উপধারা বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'সমকাম অপরাধ নয়। সমকামী সম্পর্কও কোনও অপরাধ নয়। কারণ হিসেবে শীর্ষ আদালত তার ব্যাখ্যায় জানিয়েছে, 'সাধারণ মানুষের স্বাধীন জীবনধারণের অধিকার রয়েছে। যা মানুষের মৌলিক অধিকার। সমকামীদেরও সমান অধিকার রয়েছে। তাদেরকেও এই সমাজ ব্রাত্য করতে পারে না। তাই দৈহিক সম্পর্কের ভিত্তিতে ব্রাত্য না করে তাদেরকে সাধারণ মানুষের মতোই সন্মান দিতে হবে।'

দেশের শীর্ষ আদালতের এই রায়ে স্বাধীনতার পর ৭২ বছর পর মুক্তি পেয়েছেন সমকামী মহিলা ও পুরুষ। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, কত জন মানুষ আদিম যুগের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছেন ? মানুষের মন থেকে এই আদিম চিন্তা ভাবনা কি আদৌ উঠছে, নাকি সেই মান্ধাতার বস্তাবন্দি চিন্তা নিয়েই বসে রয়েছে! তাই ওদের পাশে দাঁড়াতে এবার পুজোর থিম হিসেবে ডায়মন্ড হারবার রোডের শীলপাড়া জেমস লঙ সরণির বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের এই অভিনব থিমের উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।

সমকামিতার পক্ষে বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের থিম আত্ম নির্বাণ !

পুজোর থিম সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে এই বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের শিল্পী উপাসনা চট্টোপাধ্যায় জানান, 'সমকামীদের বরাবরই ঘৃণার চোখে দেখা হত। সচরাচর রাস্তাঘাটে চলতে ফিরতে তাদের অপমানিত হতে হত। এতদিন তাদের এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির শিকার হতে হয়েছে। ভুল হলেও আমরা তাদের সঙ্গে নানাভাবে মশকরা তামাশা করা হয়।

এমনকী অনেকক্ষেত্রে দেখা গিয়েছে সমাজের বহু মানুষই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মানুষের এই ধরনের সংকীর্ণ মানসিকতা বদলাতে এই চিন্তা আমাদের মাথায় আসে।' তিনি আরও জানান, 'গত বছর ডিসেম্বরে আমাদের এই থিম নিয়ে প্রথম আলোচনা হয়। তারপর সাম্প্রতি সুপ্রিম কোর্টের এই রায় দান সমাজ চেতনার দ্বার খুলে দিয়েছে। অনেক ভাবনা চিন্তার পর থিমের নামকরণ করা হয়েছে 'আত্ম নির্বাণ'।

সমকামিতার পক্ষে বড় বাগান কালচার অ্যাসোসিয়েশনের থিম আত্ম নির্বাণ !

পুজো উদ্যোক্তাদের কথায় জানা যায়, 'পুজোর বাজেট ধরা হয়েছে ত্রিশ লক্ষ টাকা। মণ্ডপসজ্জার অন্দরে সমকামীদের জীবন ফুটিয়ে তুলতে স্যালাইনের বোতল, তুলো, গজ কাপড়, রক্তের রঙ বোঝাতে লাল ওষুধ, চোঙ, বাতিল হওয়া রেডিও এন্টেনা ব্যবহার করা হয়েছে। এছাড়াও সমকামীদের হাতে আঁকা পোট্রেট, পেন্টিং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপ্রতিমা নির্মাণের ক্ষেত্রেও রয়েছে বিশেষ শৈল্পিক ছোঁয়া। মহিষাসুরের শিঙেও দুর্গার চোখ ফুটিয়ে তোলা হয়েছে।

তবে এই অভিনব থিম এলাকাবাসীরা কীভাবে দেখেছেন? উদ্যোক্তারা জানান, এলাকার বয়স্ক মানুষরা মনের দিক দিয়ে দীর্ঘদিনের লালিত সংকোচ কাটিয়ে ধীরে ধীরে এই ভাবনাকে সমর্থন করছেন। সব মিলিয়ে মায়ের ইচ্ছা সকলের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হবে বলেই বিশ্বাস পুজো উদ্যোক্তাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+