Sealdah Division Local Train: পুজোয় শিয়ালদহ ডিভিশনে যাত্রী সংখ্যা ১,০৪,৮৩,৬৮৪! রেলের আয় কত হল জানেন?
Sealdah Division Local Train: যাত্রী সংখ্যায় সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল পূর্ব রেল! পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনগুলিতে যাত্রী পরিবহণে ক্ষেত্রে তৈরি হয়েছে নয়া রেকর্ড। পুজো শেষ হতেই যাত্রী পরিবহনের একটা হিসাব দিয়েছে পূর্ব রেল।
আর তাতে দেখা যাচ্ছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত লোকালে প্রত্যেকদিন কোটিরও বেশি মানুষ যাত্রা করেছেন। শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনেই এত মানুষ (Sealdah Division Local Train) রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছেন।

শুধু তাই নয়, গত বছরের তুলনায় এই বছর অনেক বেশী মানুষ যাত্রা করেছেন বলেও রেলের দেওয়া তথ্যে উঠে এসেছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কত যাত্রী শিয়ালদহ ডিভিশনে যাত্রা (Sealdah Division Local Train) করেছেন সেই সংক্রান্ত তথ্য দিয়েছে রেল।
আর সেই তালিকা অনুযায়ী পঞ্চমীর দিন ১৮, ৪২, ৯১৫ জন। গত বছর অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ১৬, ৭৯, ১৪০ জন। ষষ্ঠীর দিন এই সংখ্যা ছিল ১৮, ৩০, ৬৪৬ জন। গত বছর এই সংখ্যাটা ছিল অনেকটাই কম। আর তা হল ১৬, ৯০, ০২৮।
সপ্তমীর দিনে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division Local Train) যাত্রা করেছে ১৯, ২৩, ৪৮০ জন যাত্রী। গত বছর এই সংখ্যাটা অনেকটাই কম ছিল বলে দেখা যাচ্ছে রেলের বিজ্ঞপ্তিতে। আর তা হল ১৭,৪৯,০৯২ জন। অন্যদিকে
অষ্টমী দিন শহর এবং শহরতলীর বহু মানুষ যাত্রা করেছেন ওই ডিভিশনের বহু ট্রেনে। আর সেই যাত্রী সংখ্যা হল ১৬,৮৯,৪৩৪। গত বছর সংখ্যাটা ছিল ১৫,৮০,০২৫। নবমীর দিনে এই বছর ১৬,৮২,১৪৬ জন যাত্রা করেছেন। তবে গত বারের তুলনায় কিছুটা কম। গত বছর নবমীর দিনেই ১৭,০৫,৯২৫ জন যাত্রা করে ছিলেন শিয়ালদহ ডিভিশনে।
দশমীর দিনে একই ভাবে ১৫,১৫,০৬৩ জন যাত্রা করেছেন। রেলের তথ্য অনুযায়ী গত বছর দশমীর দিনে সংখ্যা ছিল ১৪১৮১৯১ জন। সব মিলিয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে যাত্রা (Sealdah Division Local Train) করেছেন ১,০৪,৮৩,৬৮৪ জন যাত্রী।

যেভাবে যাত্রী (Sealdah Division Local Train) সংখ্যা বেড়েছে একই ভাবে বেড়েছে রেলের লক্ষ্মীর লাভও। সেই হিসাবও সামনে এসেছে। যা চমকে দেওয়ার মতো। রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন থেকে আয় ১ কোটি ৬ হাজার ৮২৫ টাকা। আর এই টাকার পরিমাণ ক্রমশ বেড়েছে। যেমন ষষ্ঠীর দিনে রেলের আয় হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ, ৩৬ হাজার ৬৩৫ টাকা। সপ্তমীর দিনে সেই হিসাব ছাড়িয়ে গিয়েছে।
তথ্য অনুযায়ী সেদিন রেলের (Sealdah Division Local Train) আয় ২ কোটি ১০ লক্ষ ৩৭ হাজার ৩৮৫ টাকা। একই ভাবে অষ্ঠমীর দিনেও রেলের আয় এক কোটি ৮২ লাখ ৮৫ হাজার টাকারও বেশি। অন্যদিকে নবমী এবং দশমীর দিনেও লোকাল ট্রেন থেকে রেলের আয় নেহাত কম নয়।
যথাক্রমে রেলের (Sealdah Division Local Train) আয় ১ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং ১ কোটি ৪৯ লাখেরও বেশি আয় হয়েছে বলে জানা যাচ্ছে। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি। রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পুজোর দিনে রেলের আয় ছিল প্রায় ৮ কোটি টাকা। এবার প্রায় ১১ কোটি টাকা রোজগার হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications