সকালে বাড়ি ভেঙে আতঙ্ক! বউবাজারে বাড়ি ভাঙার কাজ শুরু

বউবাজারে বাড়ি ভাঙার শুরুর দিনেই একটি বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক এলাকায়। এদিন সকাল ৯.৫০ নাগাদ ১৩ নম্বর স্যাকরাপাড়া লেনের বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

বউবাজারে বাড়ি ভাঙার শুরুর দিনেই একটি বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক এলাকায়। এদিন সকাল ৯.৫০ নাগাদ ১৩ নম্বর স্যাকরাপাড়া লেনের বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে তিনতলা ওই বাড়িটির অবস্থা খারাপ হওয়ায় আগেই খালি করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, এদিন থেকে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৫ টি বাড়ির ভাঙার
জন্য চিহ্নিত করা হয়েছে।

সকালে বাড়ি ভেঙে আতঙ্ক! বউবাজারে বাড়ি ভাঙার কাজ শুরু

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের হাতে যেমন ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে, অন্যদিকে সোমবার থেকে বাড়ি ভাঙার কাজও শুরু হয়ে গিয়েছে। আগে থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু করার জন্য সোমবারকে নির্দিষ্ট করা হয়েছিল। এদিন সকালে মেট্রো আধিকারিকদের সঙ্গে এলাকায় যান পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। এদিন দুর্গা পিথুরি লেনের বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়।

গত কয়েকদিনে এলাকার বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। ফলে বিভিন্ন রাস্তায় গার্ড রেল দিয়ে নজরদারির কাজ চালাচ্ছে পুলিশ। এদিন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও চালানো হয়।

সূত্রের খবর অনুযায়ী, ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণকারী সমস্থা কেএমআরসিএল-এর হাতে ১০০ টি পরিবারের তালিকা পৌঁছে গিয়েছে। বেশ কিছু পরিবার শনিবারই তাঁদের জন্য ক্ষতিপূরণের চেক নিয়েছেন। বেশ কয়েকজন সোমবার চেক নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য গোয়েঙ্কা কলেজে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+