মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নিল কেএমআরসিএল! বউবাজারের ঘরছাড়াদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

ইস্টওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারের ঘরছাড়াদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল।

ইস্টওয়েস্ট মেট্রোর কাজে বউবাজারের ঘরছাড়াদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেএমআরসিএল। পরিবার পিছু পাঁচলক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে কেএমআরসিএল-এর বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বউবাজারে মাটির নিচে ধস কবে আটকানো যাবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি ওই সংস্থা।

 মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নিল কেএমআরসিএল! বউবাজারের ঘরছাড়াদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

এর আগে মুখ্যমন্ত্রী , কলকাতা পুরসভা, পুলিশ এবং কেএমআরসিএলকে নিয়ে বৈঠক করেছিলেন। সেখানে তিনি পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন রাজ্য সরকারও এই ক্ষতিপূরণের প্রক্রিয়ায় অংশ নেবে। এদিন মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো কেএমআরসিএল-এর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারগুলির যাতে ক্ষতিপূরণের চেক পেতে অসুবিধা না হয়, তার জন্য পুরসভার স্থানীয় কাউন্সিলর আইডেন্টিফিকেশন সার্টিফিকেট দেবে বলেও ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

ইতিমধ্যেই বিদেশি বিশেষজ্ঞদের এনে ধস আটকানোর কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কেএমআরসিএল যতদিন পুরসভাকে ল্যান্ড স্টেবিলিটি সার্টিফিকেট দিচ্ছে, ততদিন পুরসভা বাড়ি ভাঙার অনুমতি দেবে না।

এদিন উপযুক্ত পুনর্বাসন এবং কেএমআরসিএল-এর কাছ থেকে লিখিত আশ্বাসের দাবিতে হিদারাম ব্যানার্জি লেন এবং গৌর দে লেন-এর সংযোগস্থলে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+