ঘুড়ির মাঞ্জার কবলে পড়ে দুর্ঘটনা এড়াতে এবার মা উড়ালপুলে ছাউনি দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের
ঘুড়ির মাঞ্জার কবলে পড়ে দুর্ঘটনা এড়াতে এবার মা উড়ালপুলে ছাউনি দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের
মা ফ্লাইওভারের দুপাশে ছাউনি দেওয়ার পরিকল্পনা এবার কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ-র। মা উড়ালপুলে ঘুড়ির মাঞ্জা সুতো গলায় জড়িয়ে বাইক দুর্ঘটনার সংখ্যা গত কয়েক মাসে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ব্রিজের দক্ষিণ প্রান্তে এই কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার। ওই এলাকাতেই দুর্ঘটনার সংখ্যা সর্বাধিক।

কেএমডিএ সূত্রে খবর, সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে পলিকার্বনেট শিটের উপর এই জাতীয় ছাউনি যুক্ত বেড়া তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কোনও বিকল্প পন্থা পাওয়া গেলেও সেই বিষয়ে ক্ষতিয়ে দেখা হবে বলেও জানান কেএমডিএ-র এক উচ্চ পদস্থ আধিকারিক।
পলিকার্বনেট শিট দিয়ে তৈরি ওই ছাউনি যেমন দুর্ঘটনা এড়াতেও বিশেষ সহায়ক হয়ে উঠবে তেমনই অর্থের দিক থেকে তা বেশ সাশ্রয়ীও বটে। এই প্রসঙ্গে তিনি বলেন, “পলিকার্বোনেট শিট জল প্রতিরোধী এবং এর দীর্ঘদিন ব্যবহারযোগ্যও বটে, অন্য কোনও ধাতব বেড়া বা জালের ক্ষেত্রে সময়ের সাথে সাথে মরচে পড়তে দেখা যায়। তবে পলিকার্বোনেটের ছাউনি লাগানো প্রাথমিক ভাবে কিছুটা ব্যয়সাপেক্ষ হলেও এর রক্ষণাবেক্ষণের খরচ প্রায় শূন্য।” বর্তমানে দক্ষিণেশ্বরের স্কাই-ওয়াকটিও এই জাতীয় পলিকার্বোনেটের ছাদরে মোড়া রয়েছে।
বিশেষত ই-এম বাইপাস সংলগ্ন পার্ক সার্কাস ব্রিজের কাছে প্রায় ৩০০ মিটার এলাকায় দ্রুত এই ছাউনি লাগানোর কথা ভাবা হচ্ছে কেএমডিএর তরফে। ব্রিজ কাছে ৪ নম্বর গেট সংলগ্ন ওই এলাকাতেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটনার খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত।












Click it and Unblock the Notifications