আপনার বাড়ি কি কলকাতায়, জল অপচয় করলে এবার বিপদ অবশ্যম্ভাবী
কলকাতা পুরসভা এলাকায় জলের অপচয় রুখতে বসতে চলেছে মিটার। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে পুরসভার টালা-কাশীপুর এলাকা ১ নং বরোর কমপক্ষে ৬২ টি বাড়িতে মিটার বসানোর কাজ চলছে
কলকাতা পুরসভা এলাকায় জলের অপচয় রুখতে বসতে চলেছে মিটার। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে পুরসভার টালা-কাশীপুর এলাকা ১ নং বরোর কমপক্ষে ৬২ টি বাড়িতে মিটার বসানোর কাজ চলছে।

ফেরুল যেখানে রয়েছে সেখানেই বসানো হচ্ছে জলের মিটার। পুরসভার হিসেব অনুযাযী এই মুহুর্তে প্রায় ৩৫ শতাংশ জল অপচয় চয়। সেই অপচয়ের পরিমাণ ১৪ শতাংশে নামিয়ে আনতে চায় পুরসভা।

কলকাতা পুরসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঋণ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। ঋণের ক্ষেত্রে অন্যতম শর্তগুলির মধ্যে ছিল, জলের মিটার বসানো।
তবে, পুরসভার এই উদ্যোগে খুশি টালা-কাশীপুর এলাকার বাসিন্দারা। অপচয় বন্ধ করতে পুরসভার এহেন উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা। মিটার বসানো হলে জলের চাপ বাড়বে বলে মনে করছেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications