অফিসেই আক্রান্ত তৃণমূল কাউন্সিলর! গ্রেফতার ২ কংগ্রেস নেতা-কর্মী
নিজের অফিসেই আক্রান্ত হওয়ার অভিযোগ তৃণমূলের মহিলা কাউন্সিলরের। ৭৭ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম শামিমা রেহান খান।
নিজের অফিসেই আক্রান্ত হওয়ার অভিযোগ তৃণমূলের মহিলা কাউন্সিলরের। ৭৭ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরের নাম শামিমা রেহান খান। হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে এলাকার এক কংগ্রেস নেতা ও কর্মীকে। যদিও কাউন্সিলরের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতার আইনজীবী।

এবার খোদ কলকাতা শহরেই তৃণমূলের মহিলা কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, এলাকায় জমা জল আর মশার সমস্যা নিয়ে কাউন্সিলরের শামিমা রেহান খানের অফিসে গিয়েছিলেন কংগ্রেস নেতা কর্মীরা। সূত্রের খবর অনুযায়ী, দলে ছিলেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা সৈয়দ ইমতিয়াজ। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তর্কাতর্কি হয়। যদিও কাউন্সিলরের অভিযোগ, তাঁকে ধরে টানাহেঁচড়া চলে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications