ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরিদর্শনে মেয়র, চেতলায় বহুতলে জমা জল দেখে গ্রেফতারের নির্দেশ ফিরহাদের
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরিদর্শনে মেয়র, চেতলায় বহুতলে জমা জল দেখে গ্রেফতারের নির্দেশ ফিরহাদের
ডেঙ্গি সংক্রমণ মারাত্মক জায়গায় পৌঁছেছে কলকাতা শহরে। একাধিক জায়গায় ডেঙ্গি সংক্রমণের সংখ্যা বাড়ছে। বাড়ছে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যাও। সোমবার চেতলায় পরিদর্শনে বেরিয়ে বহুতলে জল জমা দেখতে পান মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে সঙ্গে তিনি সেই নির্মিয়মাণ বহুতলের সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। অবিলম্বে এই নিয়ে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই বহুতলে নাকি আগেও পুরসভার পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সচেতন হয়নি তারা।

কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ
কলকাতায় ডেঙ্গি পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। উত্তর এবং দক্ষিণ কলকাতা ছাড়াও কলকাতা সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে ডেঙ্গি সংক্রমণ। শুধু মাত্র কলকাতা পুরসভা এলাকায় ১০০০ জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত। ডেঙ্গি সংক্রমণে মারা গিয়েছেন ৮৬ জনের বেশি। এই নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। করোনা পরিস্থিতির থেকেও শহরে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে বলে দাবি করেছেন তাঁরা।

পরিদর্শনে মেয়র
কলকাতায় ডেঙ্গি সংক্রমণ বাড়তে শুরু করায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। যদিও মেয়র বারবারই দাবি করেছেন পুরকর্মীরা যথাসাধ্য কাজ করছেন, কিন্তু মানুষ সচেতন না হলে ডেঙ্গি কমানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন তিনি। তারপরেই বুধবার নিজের এলাকা চেতলায় পরিদর্শনে বেরোন মেয়র। একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি। এলাকার অনেক বাড়িতে ঢুকে জমা জয় রয়েছে কিনা পরিদর্শণ করেন মেয়র। তাঁর সঙ্গে ছিলেন পুর আধিকারীকরাও।

গ্রেফতারের নির্দেশ
চেতলাতেই একটি নির্মিয়মাণ বহুতলে পরিদর্শণে গিয়ে জমা জল দেখতে পান মেয়র ফিরহাদ হাকিম। সেখানে লিফটের জায়গা জল জমে ছিল। সেটা দেখার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন। পুরসভার পক্ষ থেকে আগেই সেই নির্মিয়মাণ বহুতলে জমা জল পরিষ্কারের নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সেটার কিছুই করা হয়নি দেখেই রেগে যান মেয়র। তারপরে তিনি অবিলম্বে সেই নির্মিয়মাণ বহুতলের কাজ বন্ধের নির্দেশ দেন। এবং তারপরেই এফআইআর করে গ্রেফতারের নির্দেশ দেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন করোনা মহামারির থেকেও ভয়াবহ রাজ্যের করোনা পরিস্থিতি। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি। রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু কলকাতা শহরে নয় ডেঙ্গি সংক্রমণ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়িতেও ডেঙ্গি সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। এই নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব। জেলা শাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications