বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে বাড়ানো হল ইদের ছুটি! বাংলার এই স্কুলে নোটিশ, তোষণের রাজনীতি, বলল বিজেপি
KMC Holiday Notification Controversy: কলকাতা পুরসভার হিন্দি স্কুলগুলিতে নজিরবিহীন নোটিশ! বাতিল করে দেওয়া হল বিশ্বকর্মা পুজোর ছুটি। অন্যদিকে হঠাত করেই স্কুলগুলিতে ইদের দুদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফে সম্প্রতি এহেন নির্দেশিকা জারি করে একটি নোটিশ দেওয়া হয়েছে। আর তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
কীভাবে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) ছুটি নিয়ে এমন নির্দেশিকা (kmc holiday notification controversy) জারি করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। 'হিন্দু বিরোধী মানসিকতা' বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রণ শানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (BJP Locket Chatterjee) ।

KMC Holiday Notification Controversy: ঠিক কি ঘটেছে?
কলকাতা পুরসভার অধীনে একাধিক হিন্দি ভাষাভাষির স্কুল আছে। সম্প্রতি সেখানে ছুটি সংক্রান্ত একটি নোটিশ (KMC Holiday Notification Controversy) দেওয়া হয়েছে। যেখানে দেখা যায়, বিশ্বকর্মা পুজোর দিন ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। উলটে ইদের ছুটি দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এহেন নোটিশ ঘিরেই শুরু হয় বিতর্ক। তীব্র সমালোচনা শুরু হয়।
যদিও প্রবল চাপে আজ বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা পুরসভার তরফে তুলে নেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে পুরসভার সূত্রে খবর, উচ্চ আধিকারিকদের অনুমোদন ছাড়াই এই নির্দেশিকা জারি করা হয়। যে অফিসার এই কাজ করেছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেমন ছুটি রয়েছে তেমনই পাওয়া যাবে বলেও নতুন নির্দেশিকায় জানিয়েছে পুরসভা।

KMC Holiday Notification Controversy: তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি
কীভাবে এহেন নির্দেশিকা কলকাতা পুরসভা দিল (KMC Holiday Notification Controversy) তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তোষণের রাজনীতি করতেই এহেন নির্দেশ বলেও আক্রমণ। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় লিখছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করে এহেন নোটিশ'। মুসলিম তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করছে। মানুষ রামকৃষ্ণ, চৈতন্যদেবকে আগামী কয়েকবছরের মধ্যে ভুলে যাবে বলেও আক্রমণ বিজেপি নেত্রীর।
ঠিক কি লিখলেন লকেট চট্টোপাধ্যায়?
কলকাতা হাইকোর্ট সঠিকভাবেই এই সিদ্ধান্তকে বাতিল করেছে, এবং বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিজেপি সংবিধান অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করবে।
— Locket Chatterjee (@me_locket) February 26, 2025
এবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম, আধুনিক যুগের সুহরাওয়ার্দী, কলকাতা পৌরসংস্থার স্কুলগুলিতে বিশ্বকর্মা পূজার… pic.twitter.com/PTDeLe0OP0
কলকাতা পুরসভার এহেন নির্দেশিকা (KMC Holiday Notification Controversy) নিয়ে নিঃসন্দেহে চাপ বেড়েছে শাসকদল তৃণমূলের। যদিও এই বিষয়ে স্পিকটি নট শাসকদল। এমনকী পুরসভার তরফেও মেয়রের কোনও বক্তব্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications