লোকসভা নির্বাচনে এবার কে জিতবে, স্পষ্ট করে 'অভিনন্দন' কুড়ালেন শাহরুখ

কলকাতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে তিনি ফেরেন না মুম্বইয়ে। এবারও তার অন্যথা হল না। মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শহরুখ খান বলে গেলেন, দিদিই আপনিই জিতবেন লোকসভায়।

কলকাতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে তিনি ফেরেন না মুম্বইয়ে। এবারও তার অন্যথা হল না। মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শহরুখ খান বলে গেলেন, দিদিই আপনিই জিতবেন লোকসভায়। প্রত্যুত্তরে মমতা বললেন, আমরা ভাই-বোন সবসময় উইনার। এবার তুমিও জিতবে আইপিএল।

লোকসভা নির্বাচনে এবার কে জিতবে, অকপটে জানালেন শাহরুখ

এদিন শাহরুখের সঙ্গে সাক্ষাতের পর মমতা বলেন, শাহরুখ আমার ভাই। এবার ও আইপিএল জিতবে। এরপরই দিদির হাত থেকে মাইক্রোফোন নিয়ে শাহরুখ বলেন, ধন্যবাদ দিদি। আমরা সবাই জিতব। দিদি ইজ উইনার। লোকসভায় আপনিই জিতবেন। এরপরই পাল্টা মমতা বলেন, আমরা ভাই-বোন সবসময় উইনার।

এদিন নবান্নে শাহরুখকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। তিনি বলেন, পাঁচ বছর ধরে বলার মতো কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই লোকসভা ভোটের আগে সিনেমা করে প্রচার চালাতে হচ্ছে।

লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর মোদীর জীবনী নিয়ে সিনেমা রিলিজ হওয়ার তীব্র সমালোচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদীকে কেন্দ্র করে যে সিনেমা বের হচ্ছে, তা রিলিজের উপযুক্ত সময় এটা নয়। মমতার কথায়, নির্বাচনের সময় এই ধরনের সিনেমা বের না হলেই ভালো হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+