কিডনি কিংপিন রাজকুমারে পর এবার তাঁর ঘণিষ্ঠ সহযোগী ধৃত বাগুইআটি থেকে!

কলকাতা, ১০ জুন : কিডনি কিংপিন টি রাজকুমারকে গ্রেফতারের কয়েকদিনের মাথায় তার ঘণিষ্ঠ সহযোগী দীপক করকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বাগুইআটি থেকে গ্রেফতার করা হয় দীপক করকে। আজই বারাসত আদালতে তাকে তোলা হবে। রাজকুমারের মতো দীপকের ক্ষেত্রেও ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে দিল্লি পুলিশ।

এদিন রাতে দীপককে বাড়ি থেকে বাগুইআটি থানায় তুলে আনা হয়। সেখানে পৌঁছন দিল্লিপুলিশের তদন্তকারী অফিসাররাও। সেখান দীর্ঘসময় দীপককে জেরা করা হয়। জেরায় দীপকের কথায় অসঙ্গতি লক্ষ করা গেলে পুলিশ তাকে গ্রেফতার করে রাত ২ টো নাগাদ।[এক স্বামী-স্ত্রীর ঝগড়াতেই সামনে এল কিডনি পাচার চক্রের হদিশ!]

কিডনি কিংপিন রাজকুমারে পর এবার তাঁর ঘণিষ্ঠ সহযোগী ধৃত বাগুইআটি থেকে!

দীপকের কাজ ছিল মূলত এরাজ্য থেকে রোগীদের কোয়েম্বাটুর নিয়ে যাওয়ার। রোগীর মাথাপিছু পাঁচ থেকে ছয় হাজার টাকা পেত দীপক। এছাড়াও রাজকুমারকে নানাভাবে সাহায্য করত দীপক। ২০০৫ সাল থেকে রাজকুমারের সঙ্গে কাজ করতে শুরু করে দীপক। [মুম্বইয়ে হাই-প্রোফাইল মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার টিভি অভিনেত্রী]

রাজকুমারকে দিল্লি নিয়ে যাওয়ার পর সেখানে রাজকুমার ও দীপককে বসিয়ে জেরা করবে দিল্লি পুলিশ। দুজনকে জেরা করে এই কিডনি চক্রের অন্যান্য পাণ্ডাদের খোঁজ চালাবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+