বন্ধ হল খৈতান ফ্যানের কারখানা, কর্মচ্যুত বহু

আরও পড়ুন: কারখানা বন্ধ হলদিয়ায়, কাজ হারালেন ৫০০ শ্রমিক
কলকাতার তারাতলার এই কারখানায় বিভিন্ন ধরনের ফ্যান বা পাখা তৈরি করত খৈতান গোষ্ঠী। আচমকা কারখানা বন্ধ হয়ে যাবে, এটা ভাবতেও পারেননি শ্রমিকরা। কিন্তু এ দিন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ক্রমবর্ধমান লোকসানের মুখে আর কারখানা চালানো সম্ভব নয়। বাজারে বিক্রি পড়ে যাওয়ার কারণে দিন-দিন লোকসান বাড়ছে বলে দাবি করা হয় মালিকপক্ষের তরফে। তাই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। আচমকা এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় সিটুর নেতৃত্বে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।












Click it and Unblock the Notifications