'সারা বাংলা চারবেলা খাচ্ছি, ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে!' ছাত্র অনশন নিয়ে সোচ্চার বুদ্ধিজীবীরা

'সারা বাংলা চারবেলা খাচ্ছি, ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে!' মেডিক্যাল কলেজে অনশন নিয়ে সোচ্চার বুদ্ধিজীবীরা

কলকাতা মেডিক্যাল কলেজে হস্টেল সংস্কার সহ একাধিক দাবিতে অনশন আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। অনশনকারী ছাত্রদের শারীরিক অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। এমন অবস্থায় সরকার পক্ষ বা প্রশাসনের তরফে সেভাবে নরম মনোভাব দেখানো হয়নি। এদিকে, অনশনরত মেডিক্যাল ছাত্রদের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সব মহলে। ১৪ দিন পার হয়ে গিয়েছে তাঁদের অনশনের। অনশনের মঞ্চে পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার বুদ্ধিজীবী মহলের একাংশ। এসেছেন গায়িকা মৌসুমী ভৌমিক থেকে সঙ্গীত শিল্পী দেবোজ্যোতি মিশ্র। টুইটে দুশ্চিন্তা প্রকাশ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

কৌশিকের টুইট

অনশনে রাজ্যের প্রথম সারির মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। না খেয়ে চলছে তাঁদের ছাত্র আন্দোলন। এই কলেজ থেকেই ভবিষ্যতের নামী চিকিৎসকদের পাওয়ার আশা দেখে গোটা দেশ। কিন্তু সেই ছাত্ররাই পাচ্ছেন না উপযুক্ত বসবাসযোগ্য হোস্টেল। এমন দাবি তুলেই ছাত্রদের অনশন জারি রয়েছে মেডিক্যাল কলেজে। এমন অবস্থায় তাঁদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

পাশে পল্লব কীর্তনীয়া

ছাত্রদের অনশন আন্দোলন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এদিন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনীয়াও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন।

দেবজ্যোতি মিশ্র

মেডিক্যাল কলেজে ছাত্রদের সঙ্গে শুধু দেখা করাই নয়। তাঁদের আন্দোলনকে সোচ্চার কণ্ঠে সমর্থনও জানিয়েছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।

আন্দোলনে এগিয়ে এসেছেন মৌসুমী ভৌমিক

আন্দোলনে এগিয়ে এসেছেন মৌসুমী ভৌমিক

গায়িকা মৌসুমী ভৌমিকও এই ছাত্র আন্দোলনে নিজেকে সামিল করেছেন। অনশনরত ছাত্রদের পাশে এসে শুধু দাঁড়ানোই নয়, তাঁদের সঙ্গে মঞ্চে অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের সমর্থনও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+