কসবা কাণ্ডে মাত্র ৫৮ দিনে চার্জশিট পুলিশের, মূল অভিযুক্ত মনোজিৎই

কসবা কলেজে গণধর্ষণ মামলায় ৫৮ দিনের মধ্যে চার্জশিট জমা দিল পুলিশ। শনিবার আলিপুর আদালতে এই সংক্রান্ত ৬৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে মনোজিৎ মিশ্র-সহ চারজনের নাম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে মোট ৮০ জনের সাক্ষ্যগ্রহণের কথা বলা হয়েছে। এছাড়াও ডিএনএ এবং ফরেনসিক রিপোর্টও যুক্ত করা হয়েছে। গণধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং তথ্যপ্রযুক্তি আইনে এই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত জুন মাসের প্রথম দিকে কসবার ল' কলেজের এক ছাত্রী গণধর্ষণের অভিযোগ করেন। প্রাক্তন ছাত্রনেতা তথা সেই কলেজেরই সঙ্গে যুক্ত মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। অভিযোগ ওঠে, তারা এই ঘটনার ভিডিও তুলে এমনকী ব্ল্যাকমেলও করার চেষ্টা করেছে।

এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং শাসকদলের ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ সেই সময় জানায়, মনোজিৎ মিশ্র তাদের প্রাক্তন সদস্য এবং তাকে টিএমসিপি থেকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ প্রথম থেকেই এই ঘটনার তদন্তে সক্রিয় ছিল। এদিন অভিযোগের মাত্র ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ হল। মনোজিৎ মিশ্র ছাড়াও, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের নামও অভিযুক্ত হিসেবে চার্জশিটে যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, নারী নিরাপত্তায় রাজ্য সরকার বরাবরই কড়া ভূমিকা গ্রহণ করেছে। কোথাও কোনও অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়াা হয়েছে। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা রুখতে রাজ্য সরকার 'অপরাজিতা বিল’-ও এনেছে। তবে তা এখনও রাজ্যপালের সই না পাওয়ায় কার্যকর হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+